একজন নারীর কাছে কিভাবে হয়ে উঠবেন আপনি একজন অনন্য অসাধারণ পুরুষ দেখে নিন ঝটপট।

21st November 2020 11:15 am Information
একজন নারীর কাছে কিভাবে হয়ে উঠবেন আপনি একজন অনন্য অসাধারণ পুরুষ দেখে নিন ঝটপট।


প্রতিটি পুরুষ চায় নারীর চোখে আকর্ষণীয় হয়ে উঠতে। সেইজন্য পুরুষরা নানা রকম উপায় প্রয়োগ করে থাকে। সাজগোজ থেকে আরম্ভ করে বডি বিল্ডিং সবই চেষ্টা করে তারা। নারীরা সুন্দর দেহ কাঠামো সম্পন্ন পুরুষ সবথেকে বেশি পছন্দ করে। কিন্তু শুধু মন পরিষ্কার হলেই নারীর আকর্ষিত হবে তার কোনো মানে নেই। তাই জেনে নিন কি পদ্ধতি প্রয়োগ করলে সহজেই নারীর চোখে আকর্ষণীয় হতে পারবেন। 

১) শরীরকে সুস্থ সবল এবং সুঠাম বানানোর জন্য দরকার পর্যাপ্ত পরিমাণ ঘুম। মানসিক অবসাদ ও শরীরকে সুস্থ রাখার জন্য সাত থেকে আট ঘণ্টা ঘুম অবশ্যই দরকার। শরীরচর্চা করার পর ও যদি আপনার শরীর আকর্ষণীয় না হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে ঘুম দিন। তাহলে আপনি হয়ে উঠবেন নারীর কাছে আকর্ষণীয়।

২) শরীরচর্চা সাথে সাথে সঠিক পরিমাণে প্রোটিন এবং ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে। 

৩) প্রত্যেকটি নারীই চায় তার সঙ্গী যেন সুস্থ স্বাভাবিক এবং বলিষ্ঠ চেহারার অধিকারী হোক। যারা একটু অলস প্রকৃতির তারা প্রয়োজনে একটু বেশি পরিমানে হার্ড ওয়ার্ক করে নিজেদের যদি অলস ভাবে কাটাতে পারেন তাহলে অবশ্যই নারীর চোখে হয়ে উঠতে পারবেন আকর্ষণীয়। বেশি পরিমানে হার্ড ওয়ার্ক করলে শুধু অন্যের চোখে না নিজেও শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবেন। 

৪) শরীরচর্চার সাথে সাথে যদি অন্যান্য কাজ যেমন বই পড়া, গান শোনা, ছবি আঁকা ইত্যাদি কোন শখ এর মধ্যে যদি দিন কাটান তাহলে শারীরিক ঔজ্জল্য অনেক বৃদ্ধি পায়। এই সব সখ-আহ্লাদ এর মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখলে মানসিক অবসাদ ও ধারে কাছে ঘেষতে পারেনা। 

এই বিশেষ বিশেষ পদ্ধতি গুলি যদি আপনি সঠিক ভাবে পালন করতে পারেন তাহলে নিজেও অনেক সুস্থ থাকতে পারবেন এবং নারীর চোখে আকর্ষণীয় হয়ে উঠবেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।