যুগ যত বাড়ছে ততোই মানুষের মানবিকতা কমে যাচ্ছে। কিন্তু আমাদের ভালো-খারাপ সব মানুষকে নিয়েই চলতে হবে। অনেক খারাপ এর মাঝেও কিছু কিছু ভালো মানুষও রয়ে যায়। তারমধ্যে এক ভালো মানসিকতার পরিচয় দিলেন গুজরাটের বাসিন্দা বাচ্চু দাদা। দীর্ঘ ৪০ বছর ধরে এক ধাবা চালাচ্ছেন তিনি। তার যদি কোনদিন অর্থের অভাব ও হয় তাহলেও কোনদিন অভুক্ত ফেরান না কোন খদ্দেরকে।
গুজরাটের 'বাচ্চু দাদা কা ধাবা' নামে এই ধাবাটি চালান বাচ্চু দাদা। দীর্ঘ চল্লিশ বছরের এই ধাবা। খুব অল্প টাকার বিনিময় মানুষকে খাবার দেন তিনি। শুধু তাই নয় এনার মানসিকতা এতটাই ভালো যে যারা অর্থহীন মানুষ তারা এখানে বিনা অর্থেই নিজের ক্ষুধা মেটাতে পারেন। বাহাত্তর বছরের এই বাচ্চু দাদা ধাবাটি তিনি একাই চালান। প্রতিদিন প্রায় ২০০ জন লোক খেতে আসেন এই ধাবাতে।
তিনি খাবারের দাম রেখেছেন মাত্র ৪০ টাকা। কিন্তু তার মহানুভবতা এতটাই যে কেউ যদি বিনামূল্যে খাবার চান তাকেও তিনি নিরাশ করেন না।
বাচ্চু দাদা নিজে কুড়ে ঘরে বসবাস করেন। তার প্রধান উদ্দেশ্য গরীব ও দুঃস্থ মানুষদের খাওয়ানো। বাচ্চু দাদার এই মানসিকতার জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। কমলেশ মদি নামে এক ইউটিউবার তার এই খাবার নিয়ে ভিডিও করেছেন এর ফলে তার দোকানের গ্রাহকের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।