টলিউডের বিখ্যাত এবং সুন্দরী নায়িকা হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডের অনেক বিখ্যাত বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক রিয়েলিটি শো তে সঞ্চালকের কাজ করছেন তিনি।
কিন্তু কিছুদিন ধরেই বর্তমান স্বামী রোশন সিংয়ের সাথে ব্যক্তিগত বিবাদ এর জন্য আলাদা থাকছেন তারা। এই নিয়ে রোশন সিং তার তৃতীয় স্বামী। নেটিজেনদের কাছে যখন এই খবরটি পৌঁছায় তখন নানা রকম ট্রোলের শিকার হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। কিন্তু ইদানিং বাংলাদেশের নম্বর থেকে শ্রাবন্তী চ্যাটার্জীর কাছে কিছু অশালীন মেসেজ আসছে বলে জানা গেছে। এই মেসেজ পেয়ে শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় শ্রাবন্তী চ্যাটার্জীর। বাংলাদেশের হাই কমিশনে এই ব্যাপারে অভিযোগ দায়ের করেন। তদন্ত করার পর বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ।
অভিযুক্তের নাম মাহাবুর রহমান। তিনি বাংলাদেশের খুলনায় থাকে। পুলিশ তদন্ত করে জানতে পারেন তিনি অশ্লীল শব্দ মেসেজ করত শ্রাবন্তীকে। এমনকি তার সাথে সাথে ভারতবর্ষকে অপমান করত ওই ব্যক্তি। প্রথমে বিষয়টি গ্রাহ্য না করলেও পরবর্তীকালে শ্রাবন্তী বিরক্ত হয়ে শেষ পর্যন্ত অভিযোগ দায়ের করেন।
শ্রাবন্তী চ্যাটার্জির বাংলাদেশ ধাকা আত্মীয়র মাধ্যমে বাংলাদেশের হাই কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগ করার পরামর্শ দান শ্রাবন্তীর স্বামী রোশন। তিনি বাংলাদেশ হাই কমিশনের প্রতি বিশ্বস্ত। তিনি মনে করেন একজন শাস্তি পেলে বাকি দাও এসব করা বন্ধ করে দেবে। বাংলাদেশের হাইকমিশন যথাযথ শাস্তি হবে অভিযুক্তর এই বিষয়ে আশ্বাস দিয়েছেন শ্রাবন্তী ও শ্রাবন্তির স্বামী রোশন কে।