মুম্বাইয়ে NCB এর হাতে গ্রেফতার বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং।

23rd November 2020 12:19 pm News
মুম্বাইয়ে NCB এর হাতে গ্রেফতার বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং।


সুশান্ত সিং এর মৃত্যুর পর থেকে বলিউডে এক ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে মিলেছে মাদক সংক্রান্ত অনেক তথ্য। NCB তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতো অবস্থায় দাঁড়িয়েছে। মাদক কান্ড এ NCB সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও গ্রেফতার করেছিল। তারপর থেকে আরও অনেক বিখ্যাত সেলিব্রেটির বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাদক জাতীয় দ্রব্য। তারমধ্যে শ্রদ্ধা কাপুর, দীপিকা পাডুকোন, রকুল প্রীত সিং ইত্যাদি উল্লখযোগ্য সেলিব্রেটি। এখন মুম্বাই থেকে এনসিবি গ্রেফতার করল বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্স কে।

সুশান্ত কাণ্ডের পর ,একের পর এক তথ্য সামনে আসছে। কিছুদিন আগেই অভিনেতা অর্জুন রামপাল ও তার প্রেমিকা কেও NCB জিজ্ঞাসাবাদ করেছিল। এবং অভিনেতার বাড়িতেও তদন্ত করতে গেছিল NCB।

কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে গিয়ে এবারের বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং এর নাম উঠে এলো। ভারতীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৮৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বলে জানা গেছে। শুধু তাই নয় ভারতীর স্বামী হর্স নিষিদ্ধ গাজা সেবনের দায়ে গ্রেফতার করা হয়েছে তাকেও।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।