দেখুন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্বন্ধে কি মন্তব্য করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল?

23rd November 2020 4:01 pm News
দেখুন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্বন্ধে কি মন্তব্য করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল?


আগামী ২০২১ এ সম্পন্ন হতে চলেছে বাংলার বুকে বিধানসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির নানা ধরনের কর্মসূচি। যেখানে এই করোনার আবহে প্রতিটি রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের মঙ্গলার্থে কাজ করতে হবে, সেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে শুরু করেছে কাদা ছোঁড়াছুঁড়ি খেলা। বারবার শাসক দল এবং বিরোধী দলগুলি বাদানুবাদে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতির মধ্যে এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দিলীপ ঘোষ এবং অনুব্রত মণ্ডল এই দুজনেই নানান বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদের শিরোনামে জায়গা করে নেন। এর আগেও অনুব্রত মণ্ডল এবং দিলীপ ঘোষ এর মুখ থেকে বেরিয়েছে এমন কিছু মন্তব্য যা তাদের নিজেদেরই অস্বস্তিতে ফেলে দিয়েছে পরবর্তীকালে। এই ভোটের আবহে জোরদার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বিপক্ষ দলের নেতা-নেত্রীদের নামে নানান কদর্য মন্তব্য করা হচ্ছে। দিলীপ ঘোষের সম্বন্ধে এবার মন্তব্য ছুড়ে দিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি প্রথমেই  রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলেছেন তৃণমূলে যোগদান করতে। কিন্তু তার পরেই তিনি কদর্য মন্তব্য ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষের দিকে। তিনি বলেছেন, "দিলীপবাবু আপনি তৃণমূলে এলে আমাদের সদস্যরা আপনাকে তৃণমূলে যোগদান করতে দেবে। কিন্তু ও খুবই ভয়ানক একটা ভাইরাস। আগেই ওর সারা শরীরে গোবর মাখিয়ে নিতে হবে তারপর তাকে ডোবার জলে ভালোভাবে স্নান করিয়ে নিতে হবে। এর ফলে দিলীপ ঘোষ ভালোভাবে স্যানিটাইজ হয়ে যাবে। যদিও গোবর মারছে দিলীপ ঘোষ যথেষ্ট ভালোবাসেন।"

অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের কাছে বলেছেন, "অনুব্রত মণ্ডলের তো স্পিকার এর ভলিউম আস্তে আস্তে কম হচ্ছে।"





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।