বাড়িতেই বানিয়ে ফেলুন তেরিয়াকি চিকেন

24th November 2020 3:31 pm Information
বাড়িতেই বানিয়ে ফেলুন তেরিয়াকি চিকেন


চিকেন খেতে আমরা সকলেই খুব পছন্দ করি। ফ্রাইড রাইস জিরা রাইস লেমন রাইস এর সাথে চিকেন এর যে কোন পদই জমে যায়।করোনাভাইরাস এর জন্য বাইরের খাবার অনেকেই ছাড় দিয়েছেন বিশেষ করে বাচ্চাদের বাইরের খাবার খাওয়াতে চিকিৎসকরা বারণ করছেন তাই বাড়িতেই অনেক বাচ্চাদের জন্য নানা রকম সুস্বাদু খাবার বানিয়ে দিচ্ছেন। একটি নতুন চিকেন এর রেসিপি তেরিয়াকি চিকেন। আসুন জেনে নিই সুস্বাদু ও সহজ পদটি কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন।

উপকরণ - ১) চিকেন

২) সয়া সস

৩) ভিনিগার

৪) আদা ও রসুন বাটা

৫) চিনি

৬) পরিমান মত তেল

৭) নুন

৮) গোলমরিচ গুঁড়ো

৯) ধনেপাতা কুচি

১০) টমেটো সস

প্রণালী-প্রথমে একটি পাত্রে সয়া সস, চিনি, আদা ও রসুন বাটা, কনফ্লাওয়ার ও টমেটো সস একসাথে মিশিয়ে রাখতে হবে। তারপরে চিকেন গুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। অপর একটি পাত্রে তেল গরম করে চিকেন দিয়ে দিতে হবে। ভাল করে ভেজে নিয়ে অল্প কিছুটা জল ঢেলে সেদ্ধ করে নিতে হবে। তারপরে উপর থেকে গোলমরিচ গুঁড়ো ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। ফ্রাইড রাইস বা লেমন রাইস এর সাথে পরিবেশন করুন গরম গরম তেরিয়াকি চিকেন। খুব সহজেই চিকেনের একটি সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলা যায় এই পদ্ধতি প্রয়োগ করলে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।