আমরা প্রতিদিন চেষ্টা করি যাতে আমরা সুস্থ-সবল ভাবে বাঁচতে পারি। কিন্তু সময়ের অভাবে সব সময় আমরা নিজেদের সঠিক ভাবে খেয়াল রাখতে পারি না তাই, আমাদের সম্মুখীন হতে হয় নানা রকম রোগের।
আমরা অজান্তেই শরীরের ওপরে নানা রকম অত্যাচার করে ফেলি। এর ফলে শরীরের নানা রকম অঙ্গ-প্রত্যঙ্গ বিকাল হতে শুরু করে। তার মধ্যে আমাদের শরীরে একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি। এই কিডনিকে কিভাবে সুস্থ সবল রাখবেন আসুন জেনে নেওয়া যাক।
আমাদের শরীরের অনিয়মের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু কিডনি খারাপ হওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত কম পরিমাণে জল খাওয়া। এবং অ্যালকোহল পান করা অতিরিক্ত পরিমাণে। এর ফলে খুব অল্প বয়সে কিডনি খারাপ হয়ে যেতে পারে।
কিডনি আমাদের রক্ত পরিশুদ্ধ করে। রক্ত থেকে দূষিত জিনিস ছেকে বের করে নিয়ে বর্জ্য পদার্থ হিসেবে দেহের বাইরে মিশ্রিত করে দেয়। কিন্তু মদ্যপান করলে অ্যালকোহল শরীরের ভেতরেই থেকে যাবে। কিডনি অ্যালকোহলকে পরিশুদ্ধ করতে পারে না। এর ফলে লিভার সিরোসিস নামে রোগে আক্রান্ত হয় অনেকেই। এবং অতিরিক্ত কম জল খেলেও কিডনি খারাপ হতে পারে। যেহেতু রক্তকে জলের মাধ্যমেই পরিশুদ্ধ করা হয় তাই জলের ঘাটতি হলে কিডনি পরিশুদ্ধকরণ এর কাজ করতে অক্ষম হয়ে পড়ে। দিনের-পর-দিন জলের ঘাটতি হলে নষ্ট হয়ে যেতে পারে কিডনি।
অনেকেই আছেন যারা তৈলাক্ত খাবার ও স্পাইসি খাবার খেতে পছন্দ করেন। কিন্তু তৈলাক্ত জাতীয় খাবার কিডনির জন্য খুবই ক্ষতিকারক। অতিরিক্ত পরিমাণে নুন খেলেও কিডনি নষ্ট হয়ে যেতে পারে। নুনে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম, কিডনি সোডিয়ামকে শরীর থেকে নিঃসৃত করতে পারে না। এর ফলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রয়োজনের অতিরিক্ত নুন খাওয়া থেকে বিরত থাকুন।
আমরা অনেক সময় হাত পা ও পেট ব্যথার জন্য মুঠো মুঠো ওষুধ খাই। কিন্তু ওষুধ খাওয়া থেকে যতটা পারেন বিরত থাকুন। প্রচুর পরিমাণে ওষুধ খাওয়ার ফলে কিডনি নষ্ট হতে পারে। কিডনিকে সুস্থ সবল রাখার জন্য অতিরিক্ত পরিমাণ ওষুধ খাওয়া থেকে দূরে থাকুন।