আপনার হাতের কাছেই আছে পিরিয়ডের ব্যথা কমানোর উপায়। জেনে নিন ঝটপট।

27th November 2020 3:34 pm Information
আপনার হাতের কাছেই আছে পিরিয়ডের ব্যথা কমানোর উপায়। জেনে নিন ঝটপট।


১২ থেকে ১৪ বছর বয়স থেকে মেয়েদের শারীরিক নানা রকম পরিবর্তন আসে। এই সময় থেকে পিরিয়ড বা মাসিক শুরু হয়। পিরিয়ড যখন শুরু হয় তাকে মেনারকি বলে। এবং শেষ হয়ে যাওয়াকে মেনোপজ বলে। পিরিয়ডের সময় অনেকেই ডিসমেনোরিয়া ভোগেন। এর ফলে তলপেটে ব্যথা অনুভব হয়। শুধু তলপেট না কোমর থেকে পা পর্যন্ত ব্যথা করে। রক্তক্ষরণ এবং তলপেটে অসহ্য যন্ত্রণার ফলে কাবু হয়ে পড়েন মহিলারা। এই ব্যথা ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা অব্দি স্থায়ী হয়। জেনে নেওয়া যাক কি পদ্ধতি প্রয়োগ করলে বা কি করলে এই ব্যথা থেকে সহজেই মুক্তি পাবেন।

প্রাইমারি ডিসমেনোরিয়া হওয়ার ফলে পিরিয়ডের সময় তলপেটে ব্যথা অনুভব করা যায়। এই ব্যথা কমানোর জন্য সাত থেকে আট ঘণ্টা ঘুম অবশ্যই প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। কঠিন খাবার খাওয়া থেকে দূরে থাকাই শ্রেয়। যতটা সম্ভব তরল জিনিস পান করা উচিত। যেমন বিভিন্ন ধরনের ফলের রস বা গরম তরলও পান করতে পারেন।

যেসব মহিলারা অ্যালকোহল আসক্ত তারা পিরিয়ডের সময় অ্যালকোহল ও তামাক জাতীয় পদার্থ থেকে দূরে থাকবেন। 

প্রতিদিন সকালবেলা সূর্যের তাপ গায়ে লাগালে ব্যথা উপশম পেতে পারেন। হট ওয়াটার ব্যাগ ব্যবহার করে সেক দিলে তলপেটের ব্যথা অনেকটাই উপশম হয়। করমজল করেও সেঁক দিতে পারেন। 

আদা হল পিরিয়ডের ব্যথা কমানোর জন্য দারুন জিনিষ। গরম জলের আদা ও মধু ফুটিয়ে নিয়ে গরম গরম পান করা গেলে পিরিয়ডের ব্যথা থেকে উপশম পেতে পারেন। 

কাঁচা পেঁপে খেলে ব্যথা থেকে উপশম পেতে পারেন। পিরিয়ডের সময় যথাসম্ভব গরম পানীয় পান করলেন ব্যথা অনেকটা কমিয়ে দেয়। গরম দুধ খেলও উপশম পেতে পারেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।