বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন এগ মাসালা ভর্তা।

27th November 2020 4:54 pm Information
বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন এগ মাসালা ভর্তা।


সকালের জলখাবার আমরা অনেকেই নোনতা জাতীয় খাবার খেতে পছন্দ করি।অনেকেই নানা রকম সুস্বাদু খাবার বানিয়ে দিচ্ছে। ডিম হলো সকলেরই প্রিয় সুস্বাদু খাদ্য। ডিম খেতে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করেন। আসুন ডিমের মজাদার ভর্তা কিভাবে বানাবেন তা জেনে নিই।

উপকরণ - ১) সেদ্ধ ডিম

২) নুন

৩) সাদা তেল

৪) পেঁয়াজ কুচি

৫) মাখন

৬) আদা ও রসুন কুচি

৭) কাঁচা লঙ্কা কুচি


৮) টমেটো কুচি

৯) শুকনো লঙ্কার গুঁড়ো

১০) ধনে গুঁড়ো

১১) গরম মসলা

১২)ধনেপাত

১৩) কসৌরি মেথি

প্রণালী - ৬ টি ডিম কে প্রথমে ভাল করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে ডিম সেদ্ধ হয়ে এলে ডিমগুলি ছাড়িয়ে নিয়ে ভালো করে ম্যাস করে নিতে হবে। অন্য একটি পাত্রে তেল গরম করে দিয়ে তারমধ্যে পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে তার মধ্যে নুন, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে জল দিয়ে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ। কষানো হয়ে গেলে তারমধ্যে ম্যাচ করা টিউন গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারমধ্যে গরম মসলা, কাসুরি মেথি ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে ডিম মাসালা ভর্তা। গরম রুটি বা লুচির সাথে পরিবেশন করুন ডিম ভর্তা।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।