ঠিকঠাক শীত পড়ার আগেই আবার নিম্নচাপের ভ্রুকুটি। তথ্য আবহাওয়া দপ্তরের

30th November 2020 2:06 pm News
ঠিকঠাক শীত পড়ার আগেই আবার নিম্নচাপের ভ্রুকুটি। তথ্য আবহাওয়া দপ্তরের


রাজ্যে এসে গিয়েছে শীত। লেপ কম্বলে নিজেদের আচ্ছাদিত করতে শুরু করেছেন বাংলাবাসী। কয়েকটা ঘূর্ণাবর্ত উপস্থিত হলেও আস্তে আস্তে শীতের আমেজ পড়তে শুরু করে দিয়েছে বাংলার বুকে। কিন্তু এবারে গত ৬০ রেকর্ড ভেঙে পড়ল ঠান্ডা পড়তে চলেছে বাংলায়, এমনটাই সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা আরও নিম্নগামী হবে। প্রবল ঠান্ডা সহ্য করতে হবে এবারে মানুষজনকে। কয়েকদিন আগেই হয়ে গিয়েছে প্রবল ঘূর্ণিঝড় নিভার। বাংলায় এর কোন রকম আঁচ  এসে না পৌঁছালেও এই ঘূর্ণিঝড়ের জন্য বাংলার বুকে তাপমাত্রা যথেষ্ট কমেছে। এর মাঝেই আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আবার প্রবল ঠান্ডা পড়তে শুরু করেছে রাজ্যে। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে আরো দুটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নভেম্বরের শেষের দিকে প্রথম নিম্নচাপটি দাক্ষিণাত্যে বৃষ্টিপাত ঘটাতে পারে, দ্বিতীয় নিম্নচাপটি ডিসেম্বরের প্রথমার্ধেই উপস্থিত হতে পারে। এছাড়াও আজ কলকাতা শহরে সকাল থেকেই রয়েছে ভালো রকম ঠাণ্ডার আমেজ। ভোরবেলা এবং সকালে বেশ ঠান্ডা উপলদ্ধি করলেও বেলা বাড়তেই উষ্ণতা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে আগামীকাল রবিবার থেকে বাংলার তাপমাত্রা আরো হ্রাস পাবে বেশ কিছুটা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।