বাড়ছে কৃষক আন্দোলনের তীব্রতা। ‌ দিল্লিতে চাপের মুখে কেন্দ্রীয় সরকার

30th November 2020 4:33 pm News
বাড়ছে কৃষক আন্দোলনের তীব্রতা। ‌ দিল্লিতে চাপের মুখে কেন্দ্রীয় সরকার


দিল্লিতে ক্রমেই বাড়ছে কৃষক আন্দোলনের ব্যাপকতা। অমিত শাহ প্রস্তাব দিয়েছিলেন বিক্ষোভকারীদের সাথে শর্তসাপেক্ষে আলোচনা করার। কিন্তু বিক্ষোভকারী কৃষকরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং দিল্লি হরিয়ানা সীমান্তে ব্যাপক পরিমাণে কৃষকদের সমাবেশ ঘটেছে। কৃষকরা রীতিমতো হুমকি দিয়েছে কেন্দ্রীয় সরকারকে যে তারা অবিলম্বে দিল্লি অবরুদ্ধ করে দেবে। প্রতিদিন হাজার হাজার সংখ্যায় কৃষক এসে জড়ো হচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে গতকাল রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জে পি নাড্ডার বাড়িতে জরুরী বৈঠক সম্পন্ন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কৃষকরা কেন্দ্রীয় সরকারকে হুমকি দিয়েছে যে তাদের সমস্যার সমাধান না করা হলে তারা জয়পুর থেকে শুরু করে সোনিপথ , গাজিয়াবাদ, মথুরা, দিল্লি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ পথ রুদ্ধ করে রাখবেন। কৃষক বিদ্রোহের এই ব্যাপকতায় গাজীপুর থেকে শুরু করে টিকরি, সিংঘু , প্রভৃতি সীমান্ত এলাকায় যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। গত তিন দিন হয়ে গেল দিল্লি সীমান্তে অবনতি সংখ্যায় কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। কৃষি বিল এর প্রতিবাদে কৃষক জড়ো হয়েছে এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তিনটি নতুন কৃষি আইন বাতিল করা এবং কৃষকদের আনুকূল্যে আনাজ এর নূন্যতম সহায়ক মূল্য নির্ধারণ করার দাবি জানাচ্ছেন কৃষকরা।

নিরস্ত্র কৃষকদের উপরে টিয়ার গ্যাস থেকে শুরু করে লাঠিচার্জ, জলকামান ইত্যাদি প্রয়োগ করে হরিয়ানা পুলিশ। কৃষকরা কেন্দ্রীয় সরকারের নির্বাচন করা নির্দিষ্ট জায়গায় বিক্ষোভ দেখাতে অসম্মত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদমাধ্যমের কাছে বলেছেন তিনটি কৃষি বিল কৃষকদের মঙ্গলার্থেই আনা হয়েছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।