আকাশছোঁয়া দাম সর্ষের তেলের। একবার চটপট দেখে নিন সর্ষের তেলের মূল্য।

1st December 2020 3:34 pm Information
আকাশছোঁয়া দাম সর্ষের তেলের। একবার চটপট দেখে নিন সর্ষের তেলের মূল্য।


করোনা আবহে বিধ্বস্ত হয়েছে দেশের অর্থনীতি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে বহুগুণ। ‌ বিশেষ করে প্রতিদিনের রান্নার সরঞ্জাম তথা শাকসবজির দাম হয়েছে আকাশ ছোঁয়া। আলুর দাম বেড়েছে বহুগুণ। এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্ষের তেলের দাম । মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের। 

এছাড়াও পিঁয়াজ এর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বাংলায় এসে উপস্থিত হয়েছে শীত। এই মরশুমে সাধারণ মানুষ বিভিন্ন রকমের শাক সবজির জন্য হা-পিত্যেশ করে বসে থাকেন। কিন্তু শাকসবজির এই বর্ধিত মূল্য সকলের কপালে চিন্তার ভাঁজ এনে দিয়েছে। ‌ প্রতিদিনের রান্নায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরষের তেল। সাধারণ মানুষ যে মাছ মাংস ছেড়ে নিরামিষ ভাত খাবেন তাতেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে, সর্ষের তেলের বর্ধিত মূল্য। 

যেখানে এমনি সাধারণ সর্ষের তেলের খুচরা মূল্য ছিল লিটার প্রতি ১০০ থেকে ১১০ টাকা, সেখানে এই তেলের মূল্য হয়েছে প্রায় ১২০ টাকা প্রতি লিটার। এছাড়াও ব্র্যান্ডেড কোম্পানি গুলি যেমন ইমামির সরষের তেলের মূল্য হয়েছে প্রায় ১৪০ টাকা প্রতি লিটার, ইঞ্জিন ব্র্যান্ডের সরষের তেলের দাম হয়েছে ১৬৫ টাকা প্রতি লিটার, আরেকটি বিখ্যাত সরষের তেলের ব্র্যান্ড ফরচুন যার বর্তমানে লিটার প্রতি মূল্য হল ১৩৮ টাকা। অতিরিক্ত এই সরষের তেলের বর্ধিত মূল্য সাধারণ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।