চিনে ব্রহ্মপুত্র নদীর উপরে বানানো হতে চলেছে জলবিদ্যুৎ কেন্দ্র। দুশ্চিন্তা ভারতের

1st December 2020 5:15 pm News
চিনে ব্রহ্মপুত্র নদীর উপরে বানানো হতে চলেছে জলবিদ্যুৎ কেন্দ্র। দুশ্চিন্তা ভারতের


বর্তমানে প্রতিবেশীদের সাথে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে ভারতের। লাদাখে এল‌এসি তে পরস্পরের দিকে যুযুধান ভঙ্গিতে দাঁড়িয়ে ভারত এবং চীন সেনা। ইতিমধ্যেই গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চীন সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে বেশকিছু ভারতীয় এবং চীন সেনা হতাহত হয়েছে। 

এবার চীন ব্রহ্মপুত্র নদের উপর বানাতে চলেছে একটি বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প। জানা গিয়েছে ব্রহ্মপুত্র নদের নিম্নগতি পথের প্রারম্ভেই একটি জলবিদ্যুৎ প্রকল্প বানাতে চলেছে চীন। ‌ ভারত প্রথম থেকেই এই আশঙ্কায় ছিল যে নদীর উচ্চগতি পথে যদি কোনো প্রকল্প বানানো হয় তাহলে , ভারতে ব্রহ্মপুত্র নদের নিম্নগতি পথে বড়োসড়ো পরিবর্তন দেখা দেবে যা বেশ সমস্যার সৃষ্টি করবে ।

ব্রহ্মপুত্র নদের নিম্নগতি পথের অনেকটাই অংশ ভারতের উপর দিয়ে বয়ে চলেছে। নিম্ন গতি পথে জলধারায় যদি কোনো পরিবর্তন দেখা দেয়, তাহলে আগামী দিনে ব্রহ্মপুত্র নদের জল যেসব কৃষকরা ব্যবহার করে, তারা যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ভারত। ‌

কিন্তু বর্তমানে লাদাখের মাটিতে যেভাবে ভারত-চীন পরস্পরের দিকে চোখ রাঙিয়ে রয়েছে , তাতে এই সমস্যায় চীন কর্ণপাত করে কি না, সেটাই দেখার বিষয়।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।