আবারো বৃদ্ধি পেল LPG গ্যাসের দাম। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

2nd December 2020 10:49 am News
আবারো বৃদ্ধি পেল LPG গ্যাসের দাম। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।


দিনকে দিন প্রতিটি জিনিসের দাম বেড়েই চলেছে। নিম্ন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। যেমন শাকসবজির দাম বৃদ্ধি হচ্ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে গ্যাসের দাম। এ যেন হাতে না মেরে পাতে মারা। করোনা পরিস্থিতিতে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে পৌঁছে গেছে। তারপরে এইভাবে দাম বৃদ্ধি মধ্যবিত্তকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। করোনার কারণে অনেকেরই চাকরি চলে গেছে ব্যবসা হয়ে গিয়েছে বন্ধ। তার পরেও এই হারে দাম বৃদ্ধি কষ্টকর হয়ে উঠেছে মধ্যবিত্তের জন্য। 

মাসের শুরুতেই এক লাফে এলপিজি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা। গ্যাসের দাম বেড়ে হলো ৬৭০ টাকা ৫০ পয়সা। আগে জুলাই মাসে ও গ্যাসের দাম বেড়েছিল। এছাড়া ফেব্রুয়ারি মাসে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছিল ১৪৯ টাকা।

দিনের পর দিন শুধু যে গ্যাসের দাম বাড়ছে তা নয়। এর সাথে সাথে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে হু হু করে। এই হারের দাম বৃদ্ধি নিম্নমধ্যবিত্ত মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রীতিমতো।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।