সুড়ঙ্গ পথ বরাবর প্রায় ২০০ মিটার পাকিস্তান সীমায় প্রবেশ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

2nd December 2020 1:02 pm News
সুড়ঙ্গ পথ বরাবর প্রায় ২০০ মিটার পাকিস্তান সীমায় প্রবেশ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।


ক্রমশই সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠছে ভারতে। এমনিতেই পাকিস্তানি জঙ্গিদের বরাবরের টার্গেট ভারতের জম্মু এবং কাশ্মীর। এবার জঙ্গিগোষ্ঠী গুলি ভারতের অভ্যন্তরে আঘাত হানার লক্ষ্যমাত্রা নিয়েছে। এইজন্য সন্ত্রাসবাদী জঙ্গী গোষ্ঠী গুলি অত্যন্ত তৎপর হয়েছে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য। এবার জঙ্গিগোষ্ঠীগুলো ভারতের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যের যুবকদের ভ্রান্ত ধারনার বশবর্তী করে নিজেদের দলে টানতে উদ্যোগী হয়েছে।  কয়েকদিন আগেই মুর্শিদাবাদের ধরা পড়েছে ৬  জন আল-কায়দার জঙ্গী। বিশেষ করে প্রাচ্যের ভূস্বর্গ বলে খ্যাত জম্মু-কাশ্মীরের মাটি বারবার রক্তাক্ত হয় জেহাদী জঙ্গি হানায়। তবে এবার সদাসতর্ক ভারতীয় সেনা জম্মু কাশ্মীর থেকে জঙ্গীদের হটাতে শুরু করেছে। এই চলতি মাসেই ভারতীয় সেনার গুলিতে নিকেশ হয়েছে বেশ কয়েক জন জঙ্গি। সরাসরি পাকিস্তানের মধ্যে এই কান্ড ঘটছে বলে খবর রয়েছে ভারতীয় সেনাদের কাছে। 
 গত ২২ শে নভেম্বর জম্মু-কাশ্মীরের সেক্টরে একটি সুবিশাল সুড়ঙ্গ পথে পাকিস্তানের জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সাথে এনকাউন্টারে খতম হয়ে যায়। সেই সুড়ঙ্গ পথ ধরে এবার পাকিস্তান সীমান্তে প্রায় ২০০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। 

জানা গিয়েছে পাকিস্তান সরকারের মদতে সুনিপুণভাবে ঐ সুড়ঙ্গ টি খনন করেছিল জঙ্গীরা। ওই সুড়ঙ্গের মুখটি জঙ্গিরা ঝোপঝাড়  দিয়ে ঢেকে রেখেছিল । ওই সুড়ঙ্গের মধ্যে বেশ কিছু খাবারের প্যাকেট পেয়েছে নিরাপত্তা বাহিনী। 

সুড়ঙ্গ টি ভালোভাবে খতিয়ে দেখতে সুড়ঙ্গে নেমেছিল একজন বিএসএফ জওয়ান। এরপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন জ‌ওয়ান ওই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে পাকিস্তানের সীমানা পার করে ২০০ মিটার ভিতরে গিয়ে তদন্ত করে এসেছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।