বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন বাটার চিকেন কাঠি রোল।

2nd December 2020 1:49 pm Information
বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন বাটার চিকেন কাঠি রোল।


প্রতিটি ঘরেই রান্না প্রিয় লোক থাকেন। রান্না করার সাথে সাথে নানা রকম মজাদার রেসিপি ও অনেকেই আবিষ্কার করে থাকেন। বিকেল হলেই নানারকম সুস্বাদু ও মজাদার খাবার খেতে সকলেরই ইচ্ছা করে। করোনার ফলে অনেকেই বাইরের খাবার থেকে দূরে থাকছেন। কিন্তু অনেকেই নানা রকম সুস্বাদু খাবার ঘরে তৈরি করে নিচ্ছেন। রোল আমাদের সকলেরই প্রিয় একটি খাবার। এগ রোল চিকেন রোল ,কাবাব রোল ,আমরা সকলেই খেতে খুবই পছন্দ করি। আসুন জেনেনি বাটার চিকেন কাঠি রোল কিভাবে বানাবেন। 

উপকরণ -১) চিকেন

২) ময়দা

৩) পরিমান মত সাদা তেল

৪) নুন

৫) লঙ্কাগুঁড়ো

৬) মরিচ গুঁড়ো

৭) লেবুর রস

৮) মাখন

৯) পেঁয়াজ কুচি

১০) আদা ও রসুন কুচি

১১) হলুদ গুঁড়ো

১২) গরম মসলা

১৩) ধনে গুঁড়ো

১৪) জিরেগুঁড়ো

১৫) টমেটো কুচি

১৬) ফ্রেশ ক্রিম

১৭) ধনেপাতা কুচি

১৮) ডিম


প্রণালী - প্রথমে একটি পাত্রে চিকেন নিয়ে তার মধ্যে লেবুর রস গোলমরিচ গুঁড়ো লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মেরিনেট করে রাখতে হবে আধঘন্টা। তারপরে অন্য একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে মাখন দিয়ে চিকেন গুলো ভেজে নিতে হবে ভালো করে। চিকেন গুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে মাখন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো, আদা ও রসুন বাটা, লঙ্কা গুঁড়োজ হলুদ গুঁড়া, গরম মসলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে। একটু ফুটে এলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গরম মসলা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। অন্য একটি পাত্রে ময়দা মেখে নিয়ে রাখতে হবে। এগ রোল এর আকারে গড়ে নিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে পেঁয়াজ শসা ও লেবুর রস দিয়ে রোলের আকারে গড়ে নিতে হবে। তাহলেই রেডি বাটার চিকেন কাঠি রোল। বিকালের জলখাবার সম্পূর্ণভাবে জমে যাবে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।