বর্তমানে গৃহস্থালির রান্নাবান্নায় রসুন হলো অন্যতম একটি অপরিহার্য উপাদান। তবে রান্না ছাড়াও রসুন হলো একটি মহৌষধ। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে রসুনকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়। মহারসুনপিন্ড নামক এক প্রাচীন রসুনের আয়ুর্বেদিক ঔষধের খোঁজ পাওয়া যায়। অনেকেই কাঁচা রসুন খেয়ে থাকেন। জানেন কি এই কাঁচা রসুন আপনার শরীরে ১৮ রকমের রোগ কে দূরে রাখতে সাহায্য করে।
প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে কাঁচা রসুন ব্যবহার করা হতো রক্তের উচ্চচাপ দূর করার জন্য। এছাড়াও হার্ট অ্যাটাকের সম্ভাবনা দূর করে কাঁচা রসুন। এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কাঁচা রসুন।
সুরের মধ্যস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলি কে ধ্বংস করে কাঁচা রসুন। শ্বাস-প্রশ্বাসের সমস্যায় যারা ভোগেন তারা যদি এক কোয়া কাঁচা রসুন খান তাহলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকে অব্যাহতি পেতে পারেন।
প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হতো যে কাঁচা রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভয়ঙ্কর রোগ ক্যান্সারকে শরীরে প্রবেশ করতে বাধা দেয়। এছাড়াও প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। যক্ষা রোগীরাও এক কোয়া করে কাঁচা রসুন প্রতিদিন খেলে প্রভূত উপকার পেতে পারেন।
শরীরে কৃমি হলে এক কোয়া কাঁচা রসুন খেলে সেই কৃমির সমস্যা দূর হয়।
দাঁতের ব্যথা কমাতে কাজ দেয় কাঁচা রসুন।
ডায়াবেটিস দূরে রাখতে সাহায্য করে কাঁচা রসুন।
এছাড়াও কোষ্ঠকাঠিন্যে যারা ভোগেন তারা নিয়মিত এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন , এতে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরীভূত হবে। এছাড়াও হজমের যে কোন সমস্যা কাঁচা রসুন খেলে দূর হয়।
এছাড়াও নিয়মিত এক কোয়া করে কাঁচা রসুন খেলে শরীরের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বিভিন্ন চর্ম রোগের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং নিয়মিত এক কোয়া কাঁচা রসুন অনিদ্রার সমস্যাকে দূরে রাখে।