বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন চিকেন ঘি রোস্ট।

4th December 2020 11:46 am Information
বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন চিকেন ঘি রোস্ট।


প্রতিটি ঘরেই রান্না প্রিয় লোক থাকেন। রান্না করার সাথে সাথে নানা রকম মজাদার রেসিপি ও অনেকেই আবিষ্কার করে থাকেন। বিকেল হলেই নানারকম সুস্বাদু ও মজাদার খাবার খেতে সকলেরই ইচ্ছা করে। করোনার ফলে অনেকেই বাইরের খাবার থেকে দূরে থাকছেন। কিন্তু অনেকেই নানা রকম সুস্বাদু খাবার ঘরে তৈরি করে নিচ্ছেন। চিকেনের নানারকম সুস্বাদু রেসিপি আমরা খেয়েই থাকি। চিকেনের একটি নতুন রেসিপি হলো চিকেন ঘি রোস্ট। আসুন জেনে নেই কিভাবে বানাবেন চিকেনের এই সুস্বাদু রেসিপি।


উপকরণ -১) চিকেন

২)নুন

৩) লেবুর রস

৫) হলুদ গুঁড়ো

৬) দই

৭) শুকনো লঙ্কা

৮) ধনে 

৯) জিরে

১০) গোলমরিচ

১১) গোটা রসুন

১২) গোটা আদা

১৩) ঘি

১৪) পেঁয়াজ কুচি

১৫) শুকনো লঙ্কা গুঁড়ো

১৬) মধু

১৭) ধনেপাতা কুচি

প্রণালী - প্রথমে একটি পাত্রে চিকেন গুলো নিয়ে নুন, টক দই, হলুদ ও লেবুর রস দিয়ে আধঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। একটি পাত্রে শুকনো খোলায় শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, রসুন ও আদা দিয়ে ভেজে নিতে হবে। মিশ্রনটিকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। কোন একটি পাত্রে ঘি গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ গুলোকে ভাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে ভাল করে নাড়িয়ে নিতে হবে। তার মধ্যে হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে হবে ভালো করে। আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটি দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। তারপর স্বাদমতো নুন দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন চিকেন ঘি রোস্ট।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।