কিডনিকে সুস্থ রাখতে গেলে মানতে হবে কিছু নিয়ম। শরীরের এই সমস্যাগুলিকে একেবারেই অবহেলা করা যাবে না।

4th December 2020 1:12 pm Information
কিডনিকে সুস্থ রাখতে গেলে মানতে হবে কিছু নিয়ম। শরীরের এই সমস্যাগুলিকে একেবারেই অবহেলা করা যাবে না।


করোনা ভাইরাসের ফলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে এক মর্মান্তিক ভয়াবহ অবস্থা। করুনার জন্য ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকেছে। এই সময় মাক্স স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে নিজের শরীরের প্রতি যত্নশীল হলে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন। তার মধ্যে সবথেকে বড় সমস্যা হল কিডনির সমস্যা। সামান্য সমস্যা থেকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি ও তৈরি হতে পারে। কিডনির কোন সমস্যা হলে কিভাবে বুঝবেন আসুন জেনে নিই।

১) খাবারে অরুচি - খাবারে যদি দীর্ঘদিন অরুচির সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার কিডনিতে কোন রকম সমস্যা সৃষ্টি হয়েছে। রক্তে টক্সিনের সমস্যা দেখা গেলে খাবারে অনীহা সৃষ্টি হয়। 

২) মূত্রে সাবানের মত ফেনা সৃষ্টি হওয়া - মুখের মধ্যে অধিক পরিমাণে ফেনা সৃষ্টি হলে তাহলে সতর্ক থাকতে হবে। এর ফলে মূত্রের সাথে প্রোটিন বেরিয়ে যায়। কিডনির একটি ভয়াবহ সমস্যা সৃষ্টি করতে পারে।

৩) ঘুম না হওয়া - শরীরে যদি টক্সিন এর পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ঘুমের সমস্যা হতে পারে। যদি এই ঘুমের সমস্যা প্রতিদিন চলতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

৪) ক্লান্তি - কিডনি সমস্যা থাকলে কোন কাজে মন বসে না সাথে সাথে প্রচন্ড ক্লান্তি অনুভব হয়। 

৫) মূত্রে রক্তের উপস্থিতি - লোহিতকণিকার মাত্রা ঠিক রেখে কিডনি বর্জ্য পদার্থকে পরিশ্রুত করে। কিন্তু কিডনির কোন রোগ হয়ে থাকলে এটি লোহিত রক্তকণিকা কে ভালো করে পরিস্রুত করতে পারেনা। এর ফলে মূত্র ত্যাগের সময় রক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই সমস্ত উপসর্গ যদি আপনার শরীরে লক্ষ্য করেন তাহলে অতি শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। নাহলে পরবর্তীকালে কিডনির সমস্যায় ভুগতে পারেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।