বিয়ের প্রস্তাবে অসম্মতি জানান নয় গুলি করে হত্যা করা হলো এক তরুণীকে।

7th December 2020 4:57 pm News
বিয়ের প্রস্তাবে অসম্মতি জানান নয় গুলি করে হত্যা করা হলো এক তরুণীকে।


ভারতজুড়ে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস। চারিদিকে মৃত্যু থমথমে পরিবেশ বিরাজ করছে। এই সময়ে মানুষ চাইছেন কোন ভাবে একটু বাঁচার আলো দেখতে। কিন্তু এই সংকটজনক পরিস্থিতির অপরাধ জগতে পরপর নানা অপরাধমূলক কাজকর্ম হয়ে চলেছে ভারতের বুকে। প্রত্যেকদিন খবরের কাগজ খুললেই দেখা যায় খুন ধর্ষণ ও ডাকাতির মত ঘৃণ্য অপরাধ গুলিকে। আবারও এক নৃশংস হত্যার ঘটনা ঘটলো পাকিস্তানের সংখ্যালঘু তরুনীর ওপর। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী রাওয়ালপিন্ডিতে এক মুসলিম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একটি তরুণীকে। সেই তরুণী খ্রিস্টান ছিলেন। সেই ক্ষেত্রে এই বিবাহ প্রস্তাব ফিরিয়ে দেন মেয়েটির পরিবার। ওই মুসলিম তরুণের নাম শেহজাদ। বিবাহ প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারনে শেহজাদের আত্মসম্মানে লেগেছিল খুব। এই অসম্মান সহ্য করতে পারেনি শেহজাদ। 

একদিন বিকালে ওই তরুণী সোনিয়া এবং তার বন্ধু ফাইজান ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময় শেহজাদ সোনিয়াকে অনুসরণ করতে থাকে। এবং সুযোগ বুঝে সোনিয়ার ওপর গুলি চালায়। ঘটনাস্থলে ওই তরুণীর মৃত্যু হয়। 

পুলিশকে খবর দেয়া হলে পুলিশ তদন্ত করে জানেন যে ত্রিকোণ প্রেমের জন্যই এরকম ঘটনা ঘটেছে। তবে শেহজাদকে এখনও গ্রেফতার করা যায়নি। পুলিশ শেহজাদ এর খোঁজ চালাচ্ছে। এবং এর পেছনে অন্য কোন ঘটনা আছে কিনা তার জোরদার তদন্ত করছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।