প্রেগনেন্সিতে সুস্থ থাকতে হলে বেশ কিছু নিয়ম পালন করতে হয়।এই নিয়মগুলি পালন করলে আপনিও আপনার গর্ভস্থ সন্তান সুস্থ স্বাভাবিক থাকবে। আসুন জেনে নেই সেই নিয়ম গুলি কি কি।

8th December 2020 3:55 pm Information
প্রেগনেন্সিতে সুস্থ থাকতে হলে বেশ কিছু নিয়ম পালন করতে হয়।এই নিয়মগুলি পালন করলে আপনিও আপনার গর্ভস্থ সন্তান সুস্থ স্বাভাবিক থাকবে। আসুন জেনে নেই সেই নিয়ম গুলি কি কি।


প্রথমবার যারা মা হবেন তারা অভিজ্ঞতার অভাবে একটু দুশ্চিন্তা করেন। শীতকালে অনেকেরই ঠান্ডা লাগার ধাত থাকে। আবার প্রেগনেন্সিতে অনেকের আলস্য ভাব থেকে শুরু করে মুড সুইং এর মত সমস্যাগুলি লক্ষ্য করা যায়। এবং এই সময় রোগপ্রতিরোধের ক্ষমতা অনেকাংশে কমে যায়। গর্ভাবস্থায় এইসব সমস্যা থেকে মুক্তি পেতে কি কি করবেন আসুন জেনে নিই।

১) যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা গর্ভাবস্থায় কমে যায় তাই এই সময় সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। প্রোটিন ভিটামিন মিনারেল জাতীয় খাদ্য খেতে হবে। তবে অবশ্যই কোনটির অতিরিক্ত খাওয়া চলবে না সব কিছু নিয়ম মেনে খেলে তবেই সুস্থ স্বাভাবিক থাকা যাবে।

২) গর্ভাবস্থায় মহিলাদের ক্যালসিয়ামের অভাব দেখা যায়। এই সময়ে অনেকেই অস্টিওপোরেসিস রোগে আক্রান্ত হন। তাই এই সময় ক্যালসিয়াম জাতীয় খাদ্য বেশি খেতে হবে।

৩) যেহেতু শীতকালে আমাদের শরীরের ত্বক শুষ্ক হয়ে যায় তাই প্রচুর পরিমাণে জল পান করতে হবে এই সময়।জলের অভাবে যদি মস্তিষ্কে কোনভাবে অক্সিজেনের ঘাটতি হয় তাহলে গর্ভাবস্থায় শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে।

৪) এই সময় আবহাওয়া পরিবর্তন হওয়ার ফলে নানা রকম ভাইরাল জ্বর দেখা যায়। তাই এই সময় বাইরে কম বেরোনোর চেষ্টা করবেন। গর্ভাবস্থায় বেশিরভাগ সময় এটি বিশ্রামে কাটানোর চেষ্টা করবেন। তাহলে আপনি ও আপনার সন্তান দুজনেই সুস্থ ও স্বাভাবিক থাকবেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।