এন ৯৫ মাস্ক আবার জীবাণুমুক্ত করে ব্যবহার করা যাবে এই বিশেষ উপায়ে। জানুন বিস্তারিত।

8th December 2020 4:46 pm Information
এন ৯৫ মাস্ক আবার জীবাণুমুক্ত করে ব্যবহার করা যাবে এই বিশেষ উপায়ে। জানুন বিস্তারিত।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৮০ লক্ষ ৩৭ হাজার ৫৪৮ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১ কোটি ৫৫ লক্ষ ২ হাজার ৮০২ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ৪ কোটি ৭১ লক্ষ ২৮ হাজার ৪৭০ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৯৭ লক্ষ ৫ হাজার ৫ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৫ জনের। সুস্থ্য হয়েছেন ৯১ লক্ষ ৭৯ হাজার ৪৬ জন।

বর্তমানে প্রতিটি মানুষকে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। ‌ব্যবহার করতে বলা হচ্ছে ফেস মাস্ক । কিন্তু ক্রমশ ফেলে দেয়া মাস্ক সমাজের বুকে বর্জ্য হিসাবে বিস্তর সমস্যার সৃষ্টি করে চলেছে। কিন্তু এই সমস্যা নিরসন করার জন্য টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক নতুন পদ্ধতির উল্লেখ করেছেন। তারা বলেছেন এন ৯৫ মাস্ককে প্রায় ৪০ মিনিট যদি গরম করে নেওয়া যেতে পারে তাহলে ওই মাস্ক আবার ব্যবহারের উপযোগী হতে পারে। যার ফলে একটি এন ৯৫ মাস্ক , একজন বেশ অনেকদিন ধরেই ব্যবহার করতে পারবেন, যার ফলে বর্তমানে সমাজে মাস্কের এই বর্জ্যের পরিমাণ অনেকটাই কম হবে বলা আশা করা যাচ্ছে। তাঁরা জানিয়েছেন যে, নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতার মধ্যে যদি ওই ব্যবহার করা এন ৯৫ মাস্ককে রাখা যায় তাহলে সেটি জীবাণুমুক্ত হতে পারবে।  প্রায় ২৫ ডিগ্রি থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্রায় ৪০ মিনিটের কাছাকাছি গরম  করলে ওই মাস্ক সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করা সম্ভব হবে। 
গবেষকরা জানিয়েছেন এই পদ্ধতিতে ওই এন ৯৫ মাস্ক প্রায় ১৯ থেকে ২০ বারের মতো ব্যবহার করা যেতে পারে। ওই মাস্ক জীবাণুমুক্ত করার সঠিক তাপমাত্রা দরকার প্রায় ৮০ থেকে ৮৫ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতার দরকার পুরোপুরি ১০০%। এর ফলে ওই মাস্ক একেবারেই জীবাণুমুক্ত করা সম্ভব হবে। অন্যান্য নিঃশ্বাস প্রশ্বাস জনিত ছোঁয়াচে রোগের ক্ষেত্রেও এই মাস্ক এই পদ্ধতিতে জীবাণুমুক্ত করা যাবে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।