যদি হনুমানজির ভক্ত হন, তাহলে মঙ্গলবার এড়িয়ে চলুন এই সকল আমিষ খাবার গুলি।

9th December 2020 2:03 pm Information
যদি হনুমানজির ভক্ত হন, তাহলে মঙ্গলবার এড়িয়ে চলুন এই সকল আমিষ খাবার গুলি।


বহু হিন্দুরা হনুমানজি কে অত্যন্ত ভক্তিভরে পূজা করে থাকেন। মঙ্গলবার হনুমানজির জন্মতিথি বলে পালিত হয় । এই বিশেষ দিনটিতে হনুমানজি কে তুষ্ট করার জন্য অনেকেই নানাভাবে পূজা-অর্চনা করে থাকেন এবং হনুমান জি কে ভোগ নিবেদন করে থাকেন। হনুমান চালিশা পাঠ এর মাধ্যমে অনেকেই হনুমানজির আশীর্বাদ পাওয়ার প্রার্থনা করেন। ‌ কিন্তু জানেন কি মঙ্গলবার বেশ কিছু খাবার রয়েছে যা আপনার একদমই ছোঁয়া উচিত নয়, তাহলে হনুমানজির রোষানলে পড়তে পারেন আপনি। যেমন বর্তমানে বহু মানুষ আমিষ খেয়ে থাকেন। আমিষ ভোজী মানুষের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। তবে শাস্ত্রকার এবং পূজা বিশেষজ্ঞরা বলছেন মঙ্গলবার দিন যদি আমিষ খাওয়া ত্যাগ করতে পারেন এবং নিরামিষ খান তাহলে হনুমানজির কৃপা লাভ করতে পারবেন আপনি। 

সংকটমোচন হনুমানজির পুজোয় ভক্তের চারিত্রিক দৃঢ়তা আরো ভরপুর হয় এবং মন থেকে সমস্ত অন্ধকার দূর হয় জীবন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। প্রতিদিন হনুমান চালিশা পাঠ আপনার চিত্তকে করবে আরো ধীর-স্থির এবং আপনার লক্ষ্যবস্তু পেতে সহায়ক হবে। হনুমানজির পুজোয় একটি লাল পতাকায় শ্রীরাম লিখবেন এবং লাল লাড্ডুর সাথে লাল সিঁদুর এবং জুঁই ফুলের তেল ব্যবহার করবেন। 
মঙ্গলবার কোন রকমের মাংস মাছ এবং ডিম এড়িয়ে যাওয়াই ভালো। এর ফলে, অচিরেই হনুমানজির কৃপা লাভ করতে পারবেন আপনি। ‌আর যদি হনুমানজির ভক্ত হয়েও আপনি মঙ্গলবার আমিষ ভক্ষণ করেন তাহলে হনুমানজির রোজ আপনার উপর বর্ষিত হতে পারে। ‌

তাই কায়মনোবাক্যে হনুমান জির কাছে প্রার্থনা জানান এবং মঙ্গলবার দিন নিরামিষ ভক্ষণ করুন। এর ফলে আপনার জীবনে চিরশান্তি প্রতিষ্ঠিত হবে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।