শুভেন্দু কে খুনের হুমকি। দাদার অনুগামীরা নিরাপত্তার আবেদন জানালেন রাজ্যপালের কাছে

9th December 2020 3:44 pm News
শুভেন্দু কে খুনের হুমকি। দাদার অনুগামীরা নিরাপত্তার আবেদন জানালেন রাজ্যপালের কাছে


অনেকদিন থেকেই দলছুট হবার কথা চিন্তা ভাবনা করছিলেন শুভেন্দু অধিকারী। তারপর হঠাতই দল থেকে ইস্তফা পত্র দেন শুভেন্দু বাবু। মন্ত্রিত্ব পদ ত্যাগ করেন তিনি। ইস্তফা দেওয়ার আগে বেশ কিছু রাজনৈতিক সভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল নেত্রীর কোনরকম নাম উল্লেখ থাকতো না। আমরা দাদার অনুগামী এই ব্যানার নিয়ে সভা করতেন তিনি।


 দলছুট হবার পর তিনি জানিয়েছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। মন্ত্রিত্ব পদ ত্যাগ করার সাথে সাথে জেড ক্যাটাগরির নিরাপত্তাও ত্যাগ করেন শুভেন্দু অধিকারী। তিনি মনে করছেন তাকে খুনের চক্রান্ত করছেন কেউ। এমনটাই জানিয়েছেন শাসক দলের সম্পাদক কনিষ্ক পান্ডা। তিনি একটি সভায় জানিয়েছেন সূত্র থেকে তারা জানতে পেরেছেন শুভেন্দু অধিকারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এও জানিয়েছেন এই আশঙ্কার কথা রাজ্যপাল কেউ জানাবেন দাদার অনুগামীরা। 

শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরা নিরাপত্তাহীনতার কথা জানাবেন রাজ্যপাল কে। শনিবার এই নিয়ে বৈঠক করবেন তিনি।কবে রাজ্যপালের কাছে আবেদন জানানো হবে তা ঠিক করা হবে।

তাছাড়াও তিনি কোন দলে নিজেকে নিযুক্ত করবেন তা নিয়েও মুখ খুলছেন না তিনি। এখনো দ্বন্দ্বের মধ্যে রয়েছে মানুষ। তবে গোপন সূত্রে জানা গিয়েছে এই মাসের মাঝামাঝি সময়ে তিনি কোন দলে পদার্পন করবেন তা নিয়ে বিস্তারিত জানাতে পারেন। 

তিনি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেয়ার সাথে সাথেই নিরাপত্তার সাথে বাতিল করা হয়েছে তার গাড়ি ও।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।