রবিবারের দুপুরে মধ্যাহ্নভোজ মানে মাটন। কমবেশি সকলেই মাটন খেতে খুবই পছন্দ করেন। বাঙালির যেকোনো অনুষ্ঠানে মাটনের ব্যবহার বহুল। মাটনের নানা রকম রেসিপি আমরা সকলেই জানি। তার মধ্যে একটি দারুণ সুস্বাদু রেসিপি হলো মাসালা মাটন কারি। আসুন জেনে নিই কিভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মাসালা মাটন কারি।
উপকরণ - ১) মটন
২) আদা ও রসুন বাটা
৩) লঙ্কার গুঁড়ো
৪) জিরেগুঁড়ো
৫) লেবুর রস
৬) ধনে গুঁড়ো
৭) গরম মসলা
৮) হলুদ গুঁড়ো
৯) নুন
১০) গোটা শুকনো লঙ্কা
১১) লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা
১২) পেঁয়াজ কুচি
১৩) গোটা গোলমরিচ
১৪) পরিমান মত সাদা তেল
১৫) গোটা কাঁচা লঙ্কা
প্রণালী - প্রথমে একটি পাত্রে মাটন নিতে হবে। তার মধ্যে নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মসলা, আদা ও রসুন বাটা, লেবুর রস, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ কুচি, গোল মরিচ এবং পরিমাণ মত সাদা তেল দিয়ে সবগুলিকে ভাল করে মিশিয়ে নিতে হবে। মিশ্রনটিকে মিশিয়ে নিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।অন্য একটি পাত্র তে বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম করে দিয়ে ম্যারিনেট করা মাটনটি দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে আধঘন্টা মত। মাটন সেদ্ধ হয়ে গেলে উপর থেকে জিরেগুঁড়ো গরম মসলা ও সামান্য ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারো বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। সবশেষে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলে রেডি মাটন মাসালা কারি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাটন মাসালা কারি।