আবার নাকি সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত। ভয়ে জড়োসড়ো পাকিস্তান।

10th December 2020 1:10 pm News
আবার নাকি সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত। ভয়ে জড়োসড়ো পাকিস্তান।


ভারতে ২০২১ এর ভোটের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি পালন করে চলেছে। এই সময় কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার, জনমত আদায়ে সচেষ্ট হয়ে রয়েছে। কিন্তু এই সময় দেশের অভ্যন্তরে কৃষক বিদ্রোহে উত্তাল হয়ে রয়েছে। দিল্লি হরিয়ানা সীমান্তে প্রচুর সংখ্যায় কৃষকরা জড়ো হয়ে কৃষি বিল এর প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশের মধ্যে, এবং এই বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে, বিরোধীদলগুলো এবং সেলিব্রিটিরাও। যার ফলে জনসমর্থন অনেকটাই ক্ষুন্ন হয়েছে বিজেপির প্রতি। আর এই পরিস্থিতিতে আরেকটি সার্জিক্যাল স্ট্রাইক এর ভয়ে কাঁপছে পাকিস্তান। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর দাবি যে, আন্তর্জাতিক মহল এবং ভোটের সময় ফায়দা লোটার জন্য ভারত কৃষক বিদ্রোহের দিক থেকে নজর ঘোরাতে ভারত যে কোন মুহূর্তে পাকিস্তানের সার্জিকাল স্ট্রাইক করতে পারে। এর জন্য পাকিস্তান সেনা কে হাই এলার্ট থাকতে বলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু ভারতীয় সেনা জানিয়েছে তাদের এখনো পর্যন্ত এরকম কোন অপারেশন এর প্ল্যান নেই, বরং পাকিস্তান বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে। পুঞ্চ সেক্টরে টানা গুলিবর্ষণ চালিয়ে গেছে পাকিস্তান। ভারত পাল্টা গুলি চালিয়ে নিকেশ করে দিয়েছে ২ জন পাকিস্তানের জ‌ওয়ানকে। 

কিন্তু পাকিস্তানি সেনাদের মধ্যে যথেষ্ট আশঙ্কা ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। সীমান্তে আরো প্রহরা বাড়িয়েছে পাকিস্তান সেনাবাহিনী।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।