জালিয়াতির দায়ে ব্যাক্তিকে সাজা দিলো আদালত। কন্ডোমে করে রেখেছিলেন ছিদ্র।

11th December 2020 2:10 pm Information
জালিয়াতির দায়ে ব্যাক্তিকে সাজা দিলো আদালত। কন্ডোমে করে রেখেছিলেন ছিদ্র।


এক অভূতপূর্ব ঘটনায় হতবাক হয়ে গিয়েছে নেট দুনিয়া। ‌ এমন একটি ঘটনা ঘটেছে আমেরিকায় যা দেখে রীতিমতো তাজ্জব হয়েছেন মানুষজন। আমেরিকার ম্যাসাচুসেটসে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে , এক ব্যাক্তি যার নাম অ্যান্ড্রু, তিনি ইচ্ছা করে কন্ডোমে ফুটো করে তার সঙ্গিনীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। ওই মহিলা আদালতে জানিয়েছেন যে, তিনি অ্যান্ড্রুর ড্রয়ারে কিছু ফুটো করা কন্ডোম এবং একটি পিন পড়ে থাকতে দেখেন। তারপর অ্যান্ড্রুর বাড়িতে ময়লা ফেলার স্থানে ব্যবহৃত কন্ডোমটি দেখতে পান যাতে ফুটো করা ছিলো। তখনই পুলিশকে সবকিছু জানান ওই মহিলা। অ্যান্ড্রুর আইনজীবী আদালতে বলেন যে, এই ঘটনা ইচ্ছা করে ঘটাননি অ্যান্ড্রু। তিনি নাকি শুধুমাত্র একটু আনন্দ নেওয়ার জন্যেই এই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু এই যুক্তি মানতে চায়নি আদালত। আদালত এই বিষয়টিকে ধর্ষণের আখ্যা দিয়ে অ্যান্ড্রুকে চার বছর কারাদন্ডে দন্ডিত করেছে।

আদালত বলেছে, ওই মহিলা যাতে গর্ভবতী না হয়ে পড়েন সেজন্যই তিনি কন্ডোমের সাহায্যে সহবাসে রাজি হয়েছিলেন। কিন্তু অ্যান্ড্রু যা করেছেন তা সম্পূর্ণ ধর্ষণের‌ই নামান্তর। তাই তাকে সাজা ভোগ করতে হবে। অ্যান্ড্রু লুইস নামক এই অভিযুক্ত ব্যাক্তির বয়স হল ৪৭ বছর। 

এই ঘটনাটি ঘটেছিলো ২০১৮ সালের মার্চ মাসের প্রথম দিকে। অবশেষে কন্ডোমে পিন দিয়ে ফুটো করার ঘটনায় চার বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হল অভিযুক্ত অ্যান্ড্রু কে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।