করোনার টিকা যদি নিতে চান তাহলে অবিলম্বে ত্যাগ করতে হবে মদ। এমনটাই ঘোষণা করেছে রাশিয়ার মেডিক্যাল বিশেষজ্ঞরা।

12th December 2020 1:46 pm News
করোনার টিকা যদি নিতে চান তাহলে অবিলম্বে ত্যাগ করতে হবে মদ। এমনটাই ঘোষণা করেছে রাশিয়ার মেডিক্যাল বিশেষজ্ঞরা।


সারা পৃথিবী জুড়ে মৃত্যুর ভয়াবহ পরিবেশ বিরাজ করছে। করোনা ভাইরাসের ব্যাপকতায় সারা পৃথিবীতে অন্ধকার ঘনিয়ে এসেছে। প্রতিটি মানুষ মৃত্যুভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তবে এবার মানুষের কাছে আসতে চলেছে করোনার টীকা। তবে এই টীকা নিতে হলে মানুষকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। ভারতে খুব শীঘ্রই সিরাম ইনস্টিটিউটের করোনা টিকা চালু হতে চলেছে। এছাড়াও ফাইজার এর টিকা ভারতে আমদানি করার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। এরইমধ্যে রাশিয়ায় দেওয়া শুরু হতে চলেছে করোনার অন্যতম টিকা 'স্পুটনিক ভি'। তবে রাশিয়ার মেডিকেল বিশেষজ্ঞরা এই টিকা নিতে গেলে বেশ কিছু সতর্কতা পালন করার কথা জানিয়েছেন। 

রাশিয়ার এক স্বাস্থ্য বার্তা বলেছেন, এই স্পুটনিক টিকা নিতে গেলে যে এই টিকা নেবে তাকে টিকা নেওয়ার পর থেকে কমপক্ষে দুই থেকে তিন মাস মদ ত্যাগ করে রাখতে হবে। প্রথম দুটি টিকা নেওয়ার আগে টিকা গ্রাহককে প্রায় তিন সপ্তাহ মদ ছুঁলে হবে না , এবং তারপর থেকেও প্রায় ৪০ দিন মতো তাকে করোনার টিকা নেওয়ার পর মদ ত্যাগ করে রাখতে হবে। 

তবে এই সর্তকতা দেওয়ায় রাশিয়ার অধিবাসীরা যথেষ্ট বিমর্ষ হয়ে গিয়েছেন, তার কারণ এই সময়টা উৎসবের মরসুমে হওয়ায় মদ থেকে অনেকেই দূরে থাকতে চাইছেন না। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন টিকা নেওয়ার সময়, যদি মদ্যপান করা হয় তাহলে শরীরের ইমিউনিটি অনেকটাই হ্রাস পাবে। যার ফলে টিকা যথেষ্ট কার্যকরী হবেনা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।