সকলের ভাগ্য ফেরাতে মাত্র এক কলসি জল। আসুন জেনে নেই কিভাবে তা সম্ভব।

14th December 2020 1:37 pm Information
সকলের ভাগ্য ফেরাতে মাত্র এক কলসি জল। আসুন জেনে নেই কিভাবে তা সম্ভব।


জল হল জীবন। জল ছাড়া আমরা একটা দিনও বেঁচে থাকতে পারিনা। জল আমাদের জীবনের অঙ্গের মতো। জল ছাড়া দৈনন্দিন জীবনযাপন করা প্রায় অচল হয়ে যায়। জল ছাড়া একটি মুহূর্ত বেঁচে থাকা দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু এই জল আপনার ভাগ্য ফেরাবে কি করে? আগেকার দিনে বাড়িতে অধিকাংশ লোকেরাই কলসির মধ্যে জল রাখতেন। কিন্তু এখন অধিকাংশ বাড়িতেই কলসির ব্যবহার প্রায় উঠে যেতে বসেছে। এখন সকলেই বালতিতে জল রাখেন। কিন্তু কলসিতে জল রাখলে ভাগ্য ফিরে যাবে আপনাদের সকলের। আসুন জেনে নিই কিভাবে তা সম্ভব - 

প্রথম একটি পিতলের কলসি নিয়ে তাতে সম্পূর্ণভাবে জল ভর্তি করুন। তারমধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং সরষের তেল মিশিয়ে বাড়ির উত্তর দিকে রেখে দিন। 

এই টোটকা টি যদি সঠিকভাবে পালন করা যেতে পারে তাহলে পরিবারে অমঙ্গল স্পর্শ করতে পারে না। পরিবারে শান্তি বিরাজ করে। সকলের সাথে মধুর ভাব বজায় থাকে। আর্থিক দিক দিয়ে অনেক উন্নতি হয়। ব্যবসা বাণিজ্যে ক্ষতি হলে সেখান থেকেও লাভ পাওয়া যায়। বিবাহের বাধা থাকলে সেটা খুব দ্রুত কেটে যায়। 

তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখতে গেলে কলসির সঠিক ব্যবহার করুন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।