আবার বাড়লো ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম। মাথায় হাত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের।

16th December 2020 1:54 pm News
আবার বাড়লো ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম। মাথায় হাত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের।


করোনা পরিস্থিতিতে যথেষ্ট নিন্মগামী হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। বহু মানুষের হাতে কোন ধরনের কাজ নেই। ‌ অতি কষ্টে দিন গুজরান করছেন বহু মানুষজন। বাধ্য হয়ে যেকোনো ধরনের কাজ করছেন অনেকেই। এর মধ্যেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে পেট্রোপণ্যের অতিরিক্ত মূল্য তথা নিত্যপ্রয়োজনীয় শাকসবজির বর্ধিত মূল্য। এবার আবার বেড়েছে রান্নার গ্যাসের দাম। কয়েকদিন আগেই রান্নার গ্যাসের দাম যথেষ্ট বেড়েছিল। এর মধ্যেই আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। এমনিতেই বর্তমানে প্রায় প্রতিটি গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাস একটি অপরিহার্য উপাদান বলে বিবেচিত হয়। বহু মানুষ বর্তমানে রান্নার গ্যাসের উপর নির্ভরশীল। 

১৪.২ কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। যার ফলে ভর্তুকি বিহীন সিলিন্ডার এর বর্তমান মূল্য হল ৭২০.৫০ টাকা। গত ২ রা ডিসেম্বরেও রান্নার গ্যাসের দাম বেড়েছিলো ৫০ টাকা। এবারে ৫০ টাকা দাম বাড়ার ফলে , দুবারে মোট দাম বৃদ্ধি পেলো মোট ১০০ টাকা। এছাড়াও ১৯ কেজি ওজনের কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৩৬ টাকা। দু দফায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ৯১.৫০ টাকা। বর্তমানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য হল ১৩৮৭.৫০ টাকা। 

সাধারণত আন্তর্জাতিক তেল সংস্থাগুলি মাসের শেষ দিকে গ্যাসের দাম নির্ধারণ করে। মাসে একবার গ্যাসের দাম নির্ধারিত হয় । কিন্তু এবারে ডিসেম্বরের মধ্যেই দু বার গ্যাসের দাম বৃদ্ধি পেল। যার ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের। যেখানে করোনা পরিস্থিতিতে অনেকেরই আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে, সেখানে গ্যাসের এই বর্ধিত মূল্য অনেককেই দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। বিশ্ববাজারে দাম বাড়ার জন্যই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বলে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।