প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন গাজর। এই শীতের মরসুমে ইমিউনিটি বাড়িয়ে তুলুন কয়েক গুণ।

17th December 2020 1:48 pm News
প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন গাজর। এই শীতের মরসুমে ইমিউনিটি বাড়িয়ে তুলুন কয়েক গুণ।


প্রতিটি মানুষ চান স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে। এমনিতেই এখন মানুষ আরো বেশী স্বাস্থ্য সচেতন। প্রতিদিনের খাদ্য তালিকায় অনেকেই নানান শাক সবজি সহ ফল মূল খেতে পছন্দ করেন। এই শীতকালে বিভিন্ন উপকারী ফসল এবং ফল পাওয়া যায়। শীতকালে অনেকসময়েই হার্ট অ্যাটাক সহ শরীরে অন্যান্য সমস্যার ঝুঁকি থাকে। এই শীতে খাদ্য তালিকায় রেখে দিন গাজর কে। এই ফসলটি আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকেই মিষ্টি ছুঁয়ে দেখেন না। তার পরিবর্তে তারা গাজরের হালুয়া অতিমাত্রায় পছন্দ করে থাকেন। গাজরে উপস্থিত রয়েছে বিটা ক্যারোটিন যা শরীরে খারাপ কোলেস্টেরল কে হ্রাস করে আমাদের হার্ট কে সুস্থ্য সবল রাখতে খুবই সাহায্য করে। রাতকানা রোগ যাদের রয়েছে তারা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় গাজর রাখতে পারেন তাহলে তাদের এঈ সমস্যা খুব তাড়াতাড়ি দূরীভূত হতে পারবে। গাজর খেলে চোখের কোনো সমস্যা হয়না। গাজরে থাকে বায়োটিন, ভিটামিন বি সিক্স, ভিটামিন এ, এবং অন্যান্য খনিজ পদার্থ যা শরীরের ইমিউনিটি কে বাড়িয়ে তোলে কয়েক গুণ। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা যথেষ্ট বাড়ে। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রেও যথেষ্ট উপকারী বলে বিবেচিত হয় এই গাজর।

গাজরে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে ক্যানসারের সম্ভাবনাকে দূরে রাখে। শরীরে ক্যানসারের ক্ষতিকর কোষ গুলিকে এই গাজর দূরীভূত করে। এছাড়াও অনেকেই যারা অতিরিক্ত ওজন বৃদ্ধিতে ভুগছেন তারা গাজরের উপর আস্থা রাখতে পারেন। গাজর ওজন হ্রাস করে। 

তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন গাজরকে। ফল পাবেন হাতেনাতে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।