এই শীতে পান করুন গুড়ের চা । শরীর থাকবে নীরোগ। জানুন এর উপকারিতা।

18th December 2020 4:23 pm Information
এই শীতে পান করুন গুড়ের চা । শরীর থাকবে নীরোগ। জানুন এর উপকারিতা।


চা প্রেমী মানুষের বর্তমানে আধিক্য ঘটেছে। লিকার চা থেকে শুরু করে, গ্রিন টি, দুধ চা এবং আরো নানান ধরনের চা মানুষ পান করে থাকেন। অনেকেই চা প্রায় পথ্য হিসাবে মনে করে পান করেন। আবার অনেকের চায়ের নেশা রয়েছে। তবে গুড়ের চা পান করলে শরীরে দেখা দিতে পারে অসাধারণ উপকারিতা । এই গুড়ের চায়ের মধ্যে রয়েছে নানান গুণ। এই চা বানাতে গেলে নিতে হবে এক কাপ গরম জল , এর মধ্যে দিয়ে দিন পরিমাণমতো চা,  à¦¦à§à¦§, পরিমাণমতো মৌরি, ছোটো এলাচ, গোলমরিচের গুঁড়ো। চিনির বদলে দিয়ে দিন গুড়। তারপর গরম চা পরিবেশন করুন। 

গুড়ের চা প্রতিনিয়ত পান করলে শরীর থেকে দূর হবে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যার ফলে আপনার শরীর থাকবে তর তাজা। 

অনেকই রীতিমতো ডিপ্রেশনে ভুগতে থাকেন। এক্ষেত্রে গুড়ের চা আপনার মানসিক স্থিতি কে করে তুলবে চাঙ্গা। 

এই মুহূর্তে অ্যানিমিয়ায় যারা ভুগছেন অর্থাৎ যারা রক্তাল্পতার শিকার , তারা গুড়ের চা পান করলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারবেন। ‌

শীতকালে অনেকেরই ঠান্ডা লেগে জ্বর সর্দি দেখা যায়। ‌প্রতিনিয়ত গুড়ের চা পান করলে শরীর হয়ে উঠবে যথেষ্ট ইমিউনিটি প্রাপ্ত। যার ফলে চট করে সর্দি-কাশি আপনার ধারে ঘেঁষবে না। 

গুড়ের চা পান করলে ডায়াবেটিসের কোনো সম্ভাবনা থাকবে না উপরন্ত আপনার হার্ট হবে যথেষ্ট শক্তিশালী। ‌





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।