খুব শীঘ্রই ভারতের বুকে ঘনিয়ে আসতে চলেছে ভয়াবহ বিপর্যয়। ধুলোর কারণে গলছে হিমালয়ের বরফ। দেশের বিস্তীর্ণ অঞ্চল যাবে জলের তলায়।

19th December 2020 1:17 pm Information
খুব শীঘ্রই ভারতের বুকে ঘনিয়ে আসতে চলেছে ভয়াবহ বিপর্যয়। ধুলোর কারণে গলছে হিমালয়ের বরফ। দেশের বিস্তীর্ণ অঞ্চল যাবে জলের তলায়।


সারা বিশ্বে অত্যাধিক দূষণের দরুণ যথেষ্ট ক্ষতিসাধন হচ্ছে জীবজগতের। ‌ সেইসাথে প্রাকৃতিক বিপর্যয় গুলি যথেষ্ট পরিমানে মাথা চাড়া দিয়ে উঠছে। পরিবেশ দূষণের কুফল গুলি প্রতিমুহূর্তে উপলব্ধি করতে পারছি আমরা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে জীবজগতের।  ধুলোর দূষণের  কারণে হিমালয় পর্বতমালার বরফ গলে যাচ্ছে। যার ফলে জলস্তর বৃদ্ধি পাচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা ইত্যাদি নদীগুলির। এই আশঙ্কাজনক তথ্যটি প্রদান করেছেন আমেরিকা এবং ভারতের দুই বিজ্ঞানী। তাঁরা হলেন ইউন কিয়েন এবং চন্দন সারেঙ্গী। 

এই দুই বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে জানিয়েছেন যে, আফ্রিকা এবং এশিয়ার যথেষ্ট পরিমাণে ধুলো হিমালয়ের পর্বতশৃঙ্গের উপর দিয়ে ক্রমাগত বয়ে যাওয়ার কারণে যথেষ্ট পরিমাণে বরফ গলে যাচ্ছে হিমালয়ের। ওই দুই বিজ্ঞানী জানিয়েছেন যে, এই বিষয়টিকে বলা হয় 'অ্যালবেডো প্রভাব'। সূর্যের তাপের ফলে ওই ধুলো প্রচন্ড পরিমানে উত্তপ্ত হয়ে থাকে। ‌ এবং ওই ধুলোর রাশি যখন হিমালয়ের শৃঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে তখন হু হু করে গলে যাচ্ছে হিমালয়ের বরফ। যার ফলে বিপজ্জনকভাবে জল বাড়তে চলেছে গঙ্গা-ব্রহ্মপুত্র প্রভৃতি নদীগুলির । 

যার ফলে অশনিসংকেত ঘনিয়ে এসেছে ভারতের বুকে। ওই দুই বিজ্ঞানী জানিয়েছেন, এমন অস্বাভাবিক হারে বরফ গলতে শুরু করলে অচিরেই সমগ্র ভারত বর্ষ ব্যাপক প্লাবনের সম্মুখীন হবে। প্রকৃতির কাছে মানুষ আজও অসহায়। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ নিজে থেকে সচেতন হলে তার অস্তিত্ব বহুদিন পর্যন্ত টিকিয়ে রাখতে সক্ষম হবে। 

এই পরিস্থিতির সমাধান কিভাবে সম্ভব তা নির্ণয় করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ওই দুই বিজ্ঞানী। ‌





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।