আজ সন্ধ্যার পরেই আকাশে পাশাপাশি দেখা যাবে বৃহস্পতি এবং শনি গ্রহকে।

21st December 2020 1:12 pm News
আজ সন্ধ্যার পরেই আকাশে পাশাপাশি দেখা যাবে বৃহস্পতি এবং শনি গ্রহকে।


এই বছরে অনেক কিছুর সাক্ষী থেকেছে আমরা। ‌ কোভিড পরিস্থিতিতে বহু প্রাণহানি যেমন আমরা দেখেছি, তেমনই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় কে প্রত্যক্ষ করেছি আমরা। এছাড়াও মহাজাগতিক নানান ঘটনাও ঘটে গিয়েছে। ‌ঠিক এমনই একটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আজকে সন্ধ্যার পরেই। আজ সূর্য অস্ত যাওয়ার পর রাতের আকাশে বৃহস্পতি এবং শনি গ্রহকে পাশাপাশি দেখা যাবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। সৌরজগতের এই সুবিশাল দুটি গ্রহ একে অপরের অত্যন্ত কাছে আসবে বলে জানা গিয়েছে। 

আজ সূর্যের দক্ষিণায়ন। যার অর্থ হলো আজকের দিন ছোট এবং রাত হবে খুবই বড়। সেইমতো আজ বৃহস্পতিবার শনি গ্রহের পাশাপাশি আসার এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পারবেন অনেকেই। জানা গিয়েছে এই ঘটনাটি প্রায় ২০ বছরে একবার ঘটে। নাসা সূত্রে জানা গিয়েছে প্রায় ৩৯০ বছর পর বৃহস্পতি এবং শনি গ্রহ একে অপরের কাছাকাছি আসবে। এরপরে নাকি ২০৮০ সালের মার্চ মাস নাগাদ বৃহস্পতিবার শনি গ্রহ আবার পাশাপাশি আসবে। নাসা জানিয়েছে নিরক্ষীয় অঞ্চল থেকে এই দৃশ্যটি সব থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারবেন মানুষজন। উত্তর দিকের অধিবাসীরা খুব একটা স্পষ্ট ভাবে এই দৃশ্যটি দেখতে পাবেন না। ‌অনেকেই বৃহস্পতি এবং শনি গ্রহের পাশাপাশি আসার এই ঘটনাকে দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।