প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন পালং শাক। বেশ কিছু ভয়ঙ্কর শারীরিক সমস্যা থেকে দূরে থাকুন।

21st December 2020 4:27 pm Information
প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন পালং শাক। বেশ কিছু ভয়ঙ্কর শারীরিক সমস্যা থেকে দূরে থাকুন।


প্রতিটি মানুষেরই দরকার ইমিউনিটি । শরীরের পুষ্টি সংশ্লেষণের জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকারের শাকসবজির গুরুত্ব অপরিসীম। ‌ এমনিতেই শীত পড়ে গিয়েছে জাঁকিয়ে। শীতকালই পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফল। এবং এই শাক সবজি এবং ফল প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে শরীরের অনাক্রম্যতা বৃদ্ধি পাবে বহুগুণ। এ রকমই একটি গুরুত্বপূর্ণ শাক হলো পালং শাক। সারা পৃথিবী জুড়ে এই শাকের খ্যাতি রয়েছে। ‌এছাড়াও এই শাক এর মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা শরীরের দৈনিক ফাইবার চাহিদা প্রায় ২২% পর্যন্ত পূরণ করতে সক্ষম হয়। 

পালং শাক এর মধ্যে রয়েছে বেশকিছু পুষ্টিগুণ । যেমন, এই শাক ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, প্রোটিন এবং পটাশিয়াম এবং জিংকের দ্বারা পরিপূর্ণ। এছাড়াও এই শাক এর মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড যা শরীরের অনাক্রম্যতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও পালং শাক খেলে একদমই ওজন বাড়ার সম্ভাবনা থাকেনা তার কারণ পালংশাকে রয়েছে খুব সামান্য পরিমাণে ক্যালোরি। 

যারা হাই ব্লাড প্রেসারে সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন পালংশাক খেয়ে দেখতে পারেন। এছাড়াও পালংশাকের মধ্যে থাকা বেশ কয়েক ধরনের ফ্ল্যাভোনয়েড শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে যথেষ্ট হ্রাস করে। পালং শাক খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় তার কারণ পালংশাকে বিটা ক্যারোটিন বর্তমান ।  

ত্বকের আদ্রতা বাড়িয়ে তোলে এবং ত্বককে যথেষ্ট মোলায়েম রাখে পালং শাক। এছাড়াও পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্ত মনে থাকে দেখতে পারেন।  শরীরে হাড়ের বিভিন্ন সমস্যায় পালংশাক যথেষ্ট উপকারী বলে বিবেচিত হয়।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।