সামনে এলো অযোধ্যার মসজিদের নতুন স্থাপত্য কল্পনা। সমগ্র মসজিদ চালিত হবে সৌর শক্তির মাধ্যমে।

21st December 2020 5:19 pm News
সামনে এলো অযোধ্যার মসজিদের নতুন স্থাপত্য কল্পনা। সমগ্র মসজিদ চালিত হবে সৌর শক্তির মাধ্যমে।


বহু বিতর্কের পর অযোধ্যার বাবরি মসজিদের বিতর্কিত মামলার রায় বেরিয়েছে অনেক আগেই। অযোধ্যার বাবরি মসজিদ সংলগ্ন জমিতে তৈরি হতে চলেছে রাম মন্দির। রাম মন্দিরের ভূমি পুজো আগেই সম্পন্ন হয়েছে। এবার সামনে এলো অযোধ্যার অযোধ্যার মসজিদের নতুন ব্লু প্রিন্ট। জানা গিয়েছে এই মন্দির চালিত হবে সম্পূর্ণ সৌর শক্তির মাধ্যমে। অযোধ্যার ধন্যিপুর গ্রামে মোট ৫ একর জমি জুড়ে তৈরি হবে মসজিদ। 

ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানা গিয়েছে যে , অযোধ্যার এই মসজিদ সম্পূর্ণ গম্বুজাকৃতি রূপে গড়ে তোলা হবে। তবে চিরাচরিত পদ্ধতি অনুযায়ী মসজিদের মাথায় যে গম্বুজ থাকে তা এই মসজিদে হবেনা বলে জানা গিয়েছে। এছাড়াও এই মসজিদে কোন মিনার স্থাপন করা হবে না। সম্পূর্ণ মসজিদ সৌরশক্তিচালিত হবে এবং সমস্ত রকমের অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই মসজিদে। এই মসজিদের পরিসর এতটাই বড় করা হচ্ছে যে একসাথে এই মসজিদে প্রায় ২ হাজার মানুষ নামাজ পড়তে সক্ষম হবেন। ইন্দো ইসলামিক সংস্কৃতিকে সকলের কাছে মেলে ধরা হবে। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল এই মসজিদ চত্বরে গড়ে উঠবে অত্যাধুনিক এবং সুপার স্পেশালিটি হাসপাতাল। শিশু এবং প্রসূতিরা এই হাসপাতালে নিখরচায় চিকিৎসা করানোর সুযোগ পেতে পারবেন। সমগ্র মসজিদ চত্বরকে সাজানো হবে একদম আধুনিকভাবে। ‌

এছাড়াও মসজিদ চত্বরে বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে এবং দুষ্প্রাপ্য গাছ‌ও এখানে শোভা পাবে । তবে মসজিদের ট্রাস্টের পক্ষ থেকে জানা গিয়েছে কোন রকম অনুষ্ঠান সহকারে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কর্মসূচি গ্রহণ করা হয়নি। এখনো পর্যন্ত জানা গিয়েছে আগামী ২৬ শে জানুয়ারি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। হাতে সময় নেওয়া হয়েছে প্রায় ২ বছর। সমগ্র ভারতবাসী অযোধ্যার রাম মন্দির এবং মসজিদের প্রতিষ্ঠিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।