এই কয়েকটি স্বভাবকে যদি আপনি আপনার চরিত্র থেকে দূর না করতে পারেন, তাহলে কখনোই অর্থশালী হতে পারবেন না আপনি।

22nd December 2020 2:04 pm Information
এই কয়েকটি স্বভাবকে যদি আপনি আপনার চরিত্র থেকে দূর না করতে পারেন, তাহলে কখনোই অর্থশালী হতে পারবেন না আপনি।


প্রতিটি মানুষ চায় ধনী হতে। ঐশ্বর্য সম্পদে পরিপূর্ণ হতে চায় প্রতিটি মানুষের মন। অনেকেই নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য দিনরাত পরিশ্রম করে থাকেন। সংসার চালিয়ে ও তা থেকে কিছু টাকা বাঁচিয়ে মসৃণ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন বহু মানুষ। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যা আপনি যদি আপনার চরিত্র থেকে দূর না করতে পারেন তাহলে কখনই সফলতার মুখ দেখবেন না আপনি। এই বিষয়গুলি যদি আপনার মধ্যে উপস্থিত থাকে তাহলে অর্থ উপার্জন করলেও অর্থশালী হতে পারবেন না আপনি। একবার জেনে নিন চটপট।

প্রথমত, আপনি কখনো এটা ভাববেন না যে আপনি কখনোই অর্থবান হতে পারবেন না। ‌ এক্ষেত্রে আপনার মনে একটা নেগেটিভিটি প্রথম থেকেই কাজ করে। 

দ্বিতীয়ত, আপনাকে রোজগারের সাথে সাথে সঞ্চয় দিকে মনোনিবেশ করতে হবে। যদি আপনি রোজগারের সবটুকু টাকা বিলাস-ব্যাসনে উড়িয়ে দেন, তাহলে কখনোই আপনি ধনী হতে পারবেন না। 

তৃতীয়ত, পছন্দ হলো আর এমন জিনিস কিনে নিলেন যেটা আপনার ভবিষ্যতে কোনো প্রয়োজনে লাগবে না, তাহলে আপনি চরম ভুল করবেন। এক্ষেত্রে লক্ষ্মী চঞ্চলা হবে। ‌ এবং আপনি কখনই অর্থবান হতে পারবেন না। 

চতুর্থত, পরিবারের সকলের জন্য সুনিশ্চিত ভবিষ্যত তৈরি করা আপনার কর্তব্য। কিন্তু তা বলে নিজের শখপূরণ থেকে বিরত থাকবেন না। নিজের সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। ‌ এটা না করলে আপনি কখনোই মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন না। 

পঞ্চমত, কখনোই অতিরিক্ত খাবার নষ্ট করবেন না। অতিরিক্ত খাবার নষ্ট করলে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে ওঠেন। তাছাড়া অতিরিক্ত খাবার নষ্ট করলে আপনি কখনোই খাবারে সঠিক মূল্য বুঝবেন না। এর ফলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। 





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।