বউকে ফিরে পেতে তার বাড়ির সামনে পোস্টার নিয়ে ধর্নায় বসলেন তার স্বামী।

23rd December 2020 12:48 pm News
বউকে ফিরে পেতে তার বাড়ির সামনে পোস্টার নিয়ে ধর্নায় বসলেন তার স্বামী।


ধুপগুড়ি নিবাসী অনন্তকে সকলেরই মনে রয়েছে। প্রেম ফিরে পেতে ধরনায় বসেছিলো ওই যুবক। তারপর প্রেমিকার সাথে বিয়ে হয় তার। ঠিক এই পথে হেটে মুর্শিদাবাদ নিবাসী আরেক যুবক কাফি শেখ হাতে ধর্নায় বসলে তার শ্বশুর বাড়ির সামনে। 

জানা গিয়েছে প্রায় চার বছর আগে কাফি থেকে সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সামশেরগঞ্জ নিবাসী মরিয়ম খাতুন এর। কিন্তু এই সম্পর্ক মেয়েটির পরিবার কিছুতেই মেনে নিতে চায়নি। এর আগে দু'বার পালিয়ে ছিল তারা একসাথে কিন্তু মরিয়ম এর পরিবার মরিয়মকে আবার ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এক বছর আগেই পালিয়ে বিয়ে করে কাফি এবং মরিয়ম। কিন্তু কয়েক মাস আগেই মরিয়ম এর মা আবার তাকে ফিরিয়ে নিয়ে যায়। তারপর কিছুতেই আর কাফি শেখের কাছে আসতে দিচ্ছিল না মরিয়মকে। কাফি তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য সব রকমের চেষ্টা করেও বিফল হয়।

অবশেষে পোস্টার নিয়ে এসে শশুর বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবক। ‌
"আমি আমার বৌকে ফেরত চাই" এই কথাটি লিখে পোস্টার নিয়ে শশুর বাড়ির সামনে ধর্না দিয়েছেন ওই যুবক। এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনায়।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।