এই নিয়মগুলো মেনে চললে অনেক সাশ্রয় হবে আপনার বিদ্যুতের বিলে। চোখ রাখুন এই বিষয়ে।

23rd December 2020 1:37 pm Information
এই নিয়মগুলো মেনে চললে অনেক সাশ্রয় হবে আপনার বিদ্যুতের বিলে। চোখ রাখুন এই বিষয়ে।


করোনা পরিস্থিতিতে বহু মানুষের রোজগার অত্যন্ত কমে গিয়েছে। বহু মানুষ এই ভয়াবহ পরিস্থিতিতে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। তার ওপরে মরার উপর খাঁড়ার ঘা অভিশাপ হয়ে এসেছে বিদ্যুতের অতিরিক্ত বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধি। তবে আপনি বাড়িতেই এমন ভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন যাতে আপনার বিদ্যুতের বিল অনেকটাই সাশ্রয় হবে। যেমন, 

১) অনেক সময় দেখা যায় কোন ঘরে প্রয়োজন না থাকলে সেই ঘরের আলো পাখা চলতে থাকে, যার দরুন অবাঞ্ছিত বিল এসে যায়। তাই যে ঘরে থাকবেন না সেই ঘরে ফ্যান, আলো সমস্ত কিছু বন্ধ করে রেখে দিন। 

২) বাড়িতে যদি কম্পিউটার বা টিভি চালান সেগুলি শুধুমাত্র দরকারেই চালান। অযথা চালিয়ে রেখে বিদ্যুতের বিল বাড়াবেন না। 

৩) বাড়িতে সাবমার্সিবল থাকলে তা নির্দিষ্ট সময়ে চালিয়ে জল ভরে নিয়ে বন্ধ করে দিন। একটি দিনের মধ্যেই বারবার সাবমারসিবল চালালে বিদ্যুতের বিল যথেষ্ট বেশি হয় ‌। 

৪) অনেকেই  ইস্ত্রি ব্যবহার করেন এবং ইস্ত্রি গরম হয়ে যাওয়ার পরেও সেটি প্লাগে লাগিয়েই রেখে দেন । এরফলে কিন্তু আপনার অবাঞ্ছিত বিলের সংখা যথেষ্ট বেশি আসবে। 

৫) বাড়ির ইলেকট্রনিক ডিভাইস গুলো সমস্ত কিছু একসাথে চালাবেন না। ‌এগুলি একসাথে চালালে আপনার বাড়ির বিল যথেষ্ট বেশি আসতে পারে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।