প্রাক্তন প্রেমিকাকে খুন করে তার দেহ পুড়িয়ে দিল এক যুবক। চাঞ্চল্যকর ঘটনা অন্ধ্রপ্রদেশে।

25th December 2020 1:41 pm News
প্রাক্তন প্রেমিকাকে খুন করে তার দেহ পুড়িয়ে দিল এক যুবক। চাঞ্চল্যকর ঘটনা অন্ধ্রপ্রদেশে।


এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্ধপ্রদেশের অনন্তপুর জেলায়। প্রাক্তন প্রেমিকাকে সন্দেহের বশে হত্যা করে দেহ জ্বালিয়ে দিলো এক যুবক। শিউরে ওঠার মত এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম গোটি রাজেশ। এবং মৃত তরুনীর নাম স্নেহলতা যিনি একজন স্টেট ব্যাংকের কর্মী ছিলেন। রাজেশ ছিল পেশায় রাজমিস্ত্রি। ‌ এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু চাকরি পাওয়ার পর রাজেশের সঙ্গে সম্পর্ক শেষ করেন স্নেহলতা এবং ক্রমশ তার কলেজের এক বন্ধুর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে তার। এই বিষয়টি দারুন ভাবে আঘাত করে রাজেশের মনে। ‌ কিন্তু সেখান থেকে জিঘাংসা বশতঃ সে যে এই কাণ্ড করে ফেলবে তা কেউ ভাবতে পারেনি। 

গত মঙ্গলবার স্নেহলতা কে ডেকে পাঠায় রাজেশ। একটি নির্জন জায়গায় তাকে বাইকে চাপিয়ে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটি হয় রাজেশ এবং স্নেহলতার। তখন ইসমে হলো তার গলা টিপে ধরে রাজেশ। ‌ প্রাণ চলে যায় স্নেহলতার। তারপরে স্নেহলতা নিথর দেহে আগুন লাগিয়ে দেয় রাজেশ। সেই সাথে স্নেহলতা সঙ্গে সমস্ত কিছু যা বস্তু ছিল সব‌ই আগুনে পুড়িয়ে দেয় রাজেশ। স্নেহলতা নিখোঁজ ডায়েরি করা হয় থানায়। খোঁজ পেয়ে নির্জন মাঠের কাছে আধপোড়া দেহটি দেখতে পায় পুলিশ। তারপরেই গ্রেপ্তার করা হয় রাজেশ কে। রাজেশের সাথেই ছিল স্নেহলতার মোবাইল ফোন। 
স্নেহলতাকে খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে রাজেশ। পুলিশ গ্রেফতার করে তাকে আদালতে পাঠিয়েছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।