মেথি, আমলকি, কালোজিরা, বাদাম, অ্যালোভেরা, হরিতকি- এদের গুন অসাধারণ। একবার দেখে নিন চটপট।

25th December 2020 5:25 pm Information
মেথি, আমলকি, কালোজিরা, বাদাম, অ্যালোভেরা, হরিতকি- এদের গুন অসাধারণ। একবার দেখে নিন চটপট।


বর্তমানে বেশিরভাগ মানুষ এমন ধরনের খাওয়া-দাওয়া পছন্দ করেন যা তাদের শরীরকে পুষ্টি প্রদানের পাশাপাশি তাদের শরীরকে করে তুলবে রোগ প্রতিরোধী। বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, কারো ত্বকের সমস্যা, কারো চোখের সমস্যা, তো আবার কারও চুলের সমস্যা। এর জন্য মানুষ বিশেষজ্ঞদের পরামর্শ নেন। সবার আগে মানুষকে খাওয়া-দাওয়ার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। ‌ বেশকিছু শাকসবজি, ফল আমাদের হাতের কাছে রয়েছে যা আমরা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে, অথবা বিভিন্নভাবে ত্বকে প্রয়োগ করলে আমাদের এই চুলের বা ত্বকের সমস্যা বা শরীরের অন্যান্য সমস্যা খুব সহজেই দূরীভূত হবে। যেমন, 

অ্যালোভেরা।

একে বলা হয় ঘৃতকুমারী। অত্যন্ত ওষধি গুণসম্পন্ন এই গাছ অর্থাৎ এই গাছের পাতা চিকিৎসা ক্ষেত্রে সহ রূপচর্চার ক্ষেত্রে বিভিন্নভাবে কাজে লাগে। অ্যালোভেরার রস চুল পড়া রোধ করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে, এবং মাথার খুশকি কে রোধ করে, চুলের ঘনত্ব বৃদ্ধি করে। 

হরিতকি

অত্যন্ত উপকারী বস্তুটি নিয়মিত সেবন করলে এটি চুল পড়া রোধ করে, চুলের মধ্যে ভিটামিন এবং অন্যান্য খনিজের সংশ্লেষণ ঘটায়। এবং এটি সেবন করলে পেটের নানা সমস্যা দূরীভূত হয়। ‌ 

মেথি

অত্যন্ত উপকারী এই বস্তুটি চুল পড়া রোধ করতে খুবই সাহায্য করে। এছাড়া চুলের অকালপক্বতা দূর করে। ‌ চুলকে করে তোলে অত্যন্ত মজবুত। 

বাদাম

এই বস্তুটি নারী এবং পুরুষ উভয়েরই অত্যন্ত উপকার করে থাকে। চুলে রয়েছে কেরাটিন যেটি সংশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাদাম। বাদামে উপস্থিত রয়েছে বায়োটিন চুল পড়া রোধ করতে খুবই সাহায্য করে থাকে। 

আমলকি

এই ফলটি হজম শক্তি বৃদ্ধি করতে প্রভূত সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন সি যা চুলের অকালপক্কতা রোধ করে। এছাড়াও চুলের বৃদ্ধিতে এটি খুবই সাহায্য করে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।