নিম্নলিখিত লক্ষণ গুলো দেখলেই বুঝতে পারবেন আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে।

29th December 2020 12:10 pm Information
নিম্নলিখিত লক্ষণ গুলো দেখলেই বুঝতে পারবেন আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে।


হার্ট অ্যাটাক ! এই শব্দটি শুনলেই মনের মধ্যে আতঙ্ক গ্রাস করে । আগে শোনা যেত যে বয়স্ক মানুষদের হার্ট অ্যাটাক হচ্ছে। কিন্তু এখন তরুণ প্রজন্মের মধ্যেও যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের ঘটনা। তাই বর্তমানে চিকিৎসকরা সকলকেই পরামর্শ দিচ্ছেন সাবধানতা অবলম্বন করতে। নিম্নলিখিত লক্ষণ গুলো দেখলেই বুঝতে পারবেন আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। 

১) কয়েকদিন ধরে বুকের মধ্যে ব্যথা অনুভব করছেন, এবং এই ব্যথা প্রায়শই বাড়ছে। অনেক সময় দেখা যায় পরিশ্রম এর দরুন বা চিন্তা-ভাবনার দরুন ধমনী দিয়ে রক্ত ততটা পরিমাণে প্রবাহিত হতে পারে না। যার ফলে হার্ট রক্ত ঠিকঠাক পাম্প করতে পারে না। যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা দেয়।

২) বর্তমান প্রজন্ম অতিরিক্ত তৈলাক্ত খাবার বা জাঙ্কফুড খুবই পছন্দ করে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বর্তমান প্রজন্মের এই অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া অথবা কাজের প্রচণ্ড চাপ, ঘুমার ব্যাঘাত ঘটানো মূলক কাজ কর্ম এগুলি বর্তমান প্রজন্মকে হার্ট অ্যাটাকের দিকে ঠেলে দিচ্ছে। 

৩) যদিও মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশ কিছুটা কম। ‌ তবে পিরিয়ড বন্ধ হওয়ার পর মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

৪) অনেকক্ষেত্রে দেখা যায় বুকে হাল্কা চিনচিনে ব্যথা হতে হতে বুকের চারদিকে ব্যথা হতে থাকে। অনেকে আবার প্রাথমিকভাবে এটিকে গ্যাসের লক্ষণ বলে এড়িয়ে যান। কিন্তু এরকম ব্যথা হলে আগে চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিৎ। 

৫) অনেক সময় দেখা যায় অল্প পরিশ্রমে অত্যধিক হাঁফিয়ে পড়ছেন। বা অনেক সময় দেখা যায়, অক্সিজেন নিতে বেশ কিছু সমস্যা ভোগ করছেন ।  তখনই সতর্ক হোন। ‌ এগুলি হার্ট অ্যাটাকের অন্যতম সম্ভাবনা বলে ধরা হয়।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।