আগামীকাল নতুন বছরের প্রথম দিনে বন্ধ রাখা হবে দক্ষিণেশ্বর মন্দির। ঢুকতে পারবেন না ভক্তরা।

31st December 2020 1:39 pm News
আগামীকাল নতুন বছরের প্রথম দিনে বন্ধ রাখা হবে দক্ষিণেশ্বর মন্দির। ঢুকতে পারবেন না ভক্তরা।


আজ ২০২০ সালের ৩১ শে ডিসেম্বর। এই সালটি প্রতিটি মানুষের জীবনে নিয়ে এসেছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। সকলেই চাইছেন এই দুঃস্বপ্নকে অতিসত্বর কাটিয়ে উঠে এক নতুন ভোরের আগমনী বার্তা শুনতে। আজ শেষ হতে চলেছে ২০২০ । কিন্তু এখনো এই করোনা ভাইরাসের মহামারী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় নি। প্রতিটি মানুষ মনে আশা পোষণ করে রয়েছে যে, আগামী ২০২১ সাল হয়তো সবকিছু ভয়ঙ্কর পরিস্থিতি দূর করে দিয়ে মানুষকে ফিরিয়ে দেবে আবার সেই চেনা পরিচিত চিত্র। আমার মানুষ সেই স্বাভাবিক জীবন ফিরে পাবেন। 
করোনার এই অতিমারির জেরে আগামীকাল বন্ধ রাখা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী কাল মন্দিরে কোন ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে না। এমনিতেই ১ লা জানুয়ারি এই দিনটিতে রাত থেকেই ভক্তদের লাইন লেগে যায়। কল্পতরু উৎসব উপলক্ষে পুজোয় লক্ষ লক্ষ ভক্ত।  জন্য বন্ধ রাখা হবে দক্ষিণেশ্বরের মন্দির। করোনা সংক্রমনের বিষয়টি মাথায় রেখেই যাতে ভীড় না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

তবে জানা গিয়েছে যথারীতি আচার বিধি মেনে মন্দিরের পূজা সম্পন্ন হবে। ‌কাশীপুর উদ্যানবাটী তে কল্পতরু উৎসব সম্পন্ন হবে না এ বছর। অর্থাৎ ১ লা জানুয়ারি থেকে ৩ রা জানুয়ারি পর্যন্ত ভক্তরা সেখানে প্রবেশ করতে পারবেন না। 

এমনিতেই প্রতিবছর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের লাইন দেখার মত হয় । বালি ব্রিজ পর্যন্ত লাইন পৌঁছে যায়। এমনকি কামারহাটি পর্যন্ত লম্বা লাইন পড়ে ভক্তদের। তাই ভিড় যাতে করোনা সংক্রমনের অন্যতম উৎস না হয়ে দাঁড়ায়, সেই জন্য মন্দির এবারে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে মা ভবতারিণীর আশীর্বাদ প্রতিটি ভক্তদের জন্য সব সময় থাকবে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।