বাদুড়িয়া থেকে জেএমবি জঙ্গী সন্দেহে একজনকে গ্রেফতার করল পুলিশ।

1st January 2021 2:05 pm News
বাদুড়িয়া থেকে জেএমবি জঙ্গী সন্দেহে একজনকে গ্রেফতার করল পুলিশ।


চাঞ্চল্যকর ঘটনা বাদুড়িয়ার বুকে । বাদুড়িয়া থেকে জেএমবি জঙ্গী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজ্য পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জানায় নি । তবে এটুকু জানা গেছে যে জেএমবির স্লিপার সেল এর সদস্য ওই ব্যক্তি এই সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনিতেই ভারতের বুকে বহুদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চলে আসছে। পশ্চিমবাংলার বুক থেকেও বেশ কয়েকজনকে বিগত কয়েক মাসের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে এনআইএ এবং রাজ্য পুলিশ। 

গত পরশুদিন গভীর রাতে রাজ্য পুলিশ ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এমনিতেই জঙ্গী সন্দেহে ওই ব্যক্তির উপর বেশ কিছুদিন ধরে নজর রাখা হচ্ছিল। ওই ব্যক্তির থেকে পাওয়া গিয়েছে বেশকিছু জেহাদী কাগজপত্র।  কয়েক আগেই এনআইএর হাতে গ্রেফতার হয়েছিল আচ্ছা তানিয়া পারভিন নামক লস্কর-ই-তৈবার স্লিপার সেল এর সদস্য। এই ব্যক্তি যাকে গত পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে, তিনি রীতিমতো বাংলায় বসে জেএমবির হয়ে যুবকদের রিক্রুট করার দ্বায়িত্বে ছিলেন। এসটিএফের হাতে ধরা পড়েছে ওই ব্যাক্তি। 


তবে এসটিএফ মনে করছে পরপর রাজ্যের বুক থেকে স্লিপার সেলের যে সন্ধান পাওয়া যাচ্ছে, তা এই ব্যাক্তিই প্রধানভাবে নিয়ন্ত্রণ করে, এটাই মনে করছে এসটিএফ। ওই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।